দাফনের এক ঘণ্টা পর মরদেহ চুরির চেষ্টা

কুড়িগ্রামের রাজারহাটে দাফ‌নের ঘণ্টাখা‌নেক পরই কবর থে‌কে মরদেহ চু‌রির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ মে) দিবাগত রাত প্রায় একটার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছে‌লে হারুন অর র‌শিদ ঢাকায় অবস্থানকালে মারা যান। পরে স্বজনরা শুক্রবার তার মরদেহ বাড়িতে এনে কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, দাফন শেষে জানাজায় অংশ নেওয়া লোকজন ফিরে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানে প্রবেশ করে। তারা কবর খুঁড়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ ক‌রেন তারা। এসময় আশপাশের কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা কবরস্থানের দিকে এগিয়ে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে কবরের ক্ষতচিহ্ন দেখতে পান। পরে কবরটি আবার ঠিক করা হয়। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস‌্য লাভলু মিয়া ব‌লেন, এরকম ঘটনা শুনেছি। ত‌বে বিস্তা‌রিত জা‌নি ন

দাফনের এক ঘণ্টা পর মরদেহ চুরির চেষ্টা

কুড়িগ্রামের রাজারহাটে দাফ‌নের ঘণ্টাখা‌নেক পরই কবর থে‌কে মরদেহ চু‌রির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ মে) দিবাগত রাত প্রায় একটার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছে‌লে হারুন অর র‌শিদ ঢাকায় অবস্থানকালে মারা যান। পরে স্বজনরা শুক্রবার তার মরদেহ বাড়িতে এনে কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, দাফন শেষে জানাজায় অংশ নেওয়া লোকজন ফিরে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানে প্রবেশ করে। তারা কবর খুঁড়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ ক‌রেন তারা। এসময় আশপাশের কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা কবরস্থানের দিকে এগিয়ে যান।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে কবরের ক্ষতচিহ্ন দেখতে পান। পরে কবরটি আবার ঠিক করা হয়। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস‌্য লাভলু মিয়া ব‌লেন, এরকম ঘটনা শুনেছি। ত‌বে বিস্তা‌রিত জা‌নি না।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, এমন ঘটনা দুঃখজনক। বিষয়‌টি নি‌য়ে খোঁজ খবর নেওয়া হ‌চ্ছে।

রোকনুজ্জামান মানু/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow