দারাজে শুরু হচ্ছে ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’ থাকবে ৮০% পর্যন্ত ছাড়
পবিত্র রমজানকে সামনে রেখে দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে লো-প্রাইস, সর্বোচ্চ ৮০% ছাড়ের ফ্ল্যাশ সেল এবং আকর্ষণীয় সব ভাউচার। শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, রমজানজুড়ে কেনাকাটায় সাশ্রয় নিশ্চিত করতে দারাজ এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে তাদের রিফ্রেশড ‘দারাজ চয়েস’ চ্যানেলের ওপর, যেখানে থাকছে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধা। এর ফলে গ্রাহকরা সারা বছরই দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো বাজারের সর্বনিম্ন দামে পাবেন, যার জন্য বড় কোনো ছাড়ের অপেক্ষায় থাকতে হবে না। বাড়তি সুবিধা হিসেবে দারাজ চয়েস-এ থাকছে ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি ও সাথে ফ্রি ডেলিভারি’ অফার। দৈনন্দিন সাশ্রয়ের পাশাপাশি ২.২ গ্র্যান্ড রমজান বাজারে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড়। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে থাকছে সাইট-ওয়াইড ফ্রি ডেলিভারি সুবিধা। বিশেষ আকর্ষণ হিসেবে ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১০টা এবং ২ ফেব্
পবিত্র রমজানকে সামনে রেখে দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে লো-প্রাইস, সর্বোচ্চ ৮০% ছাড়ের ফ্ল্যাশ সেল এবং আকর্ষণীয় সব ভাউচার।
শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, রমজানজুড়ে কেনাকাটায় সাশ্রয় নিশ্চিত করতে দারাজ এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে তাদের রিফ্রেশড ‘দারাজ চয়েস’ চ্যানেলের ওপর, যেখানে থাকছে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধা। এর ফলে গ্রাহকরা সারা বছরই দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো বাজারের সর্বনিম্ন দামে পাবেন, যার জন্য বড় কোনো ছাড়ের অপেক্ষায় থাকতে হবে না। বাড়তি সুবিধা হিসেবে দারাজ চয়েস-এ থাকছে ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি ও সাথে ফ্রি ডেলিভারি’ অফার।
দৈনন্দিন সাশ্রয়ের পাশাপাশি ২.২ গ্র্যান্ড রমজান বাজারে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড়। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে থাকছে সাইট-ওয়াইড ফ্রি ডেলিভারি সুবিধা। বিশেষ আকর্ষণ হিসেবে ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১০টা এবং ২ ফেব্রুয়ারি রাত ১২টা-২টা ও সন্ধ্যা ৭টা-৯টা পর্যন্ত থাকবে ফ্ল্যাশ ভাউচার, যেখানে গ্রাহকরা সর্বোচ্চ ৯% অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারবে। এফএমসিজি, ফ্যাশন, বিউটি ও ওয়েলনেস, লাইফস্টাইল এবং ইলেকট্রনিক্সসহ রমজানের সব প্রয়োজনীয় ক্যাটাগরিতেই এই অফারগুলো প্রযোজ্য হবে।
কেনাকাটার অভিজ্ঞতাকে আরও গোছানো করতে ক্যাম্পেইনে থাকছে সপ্তাহজুড়ে থিম-ভিত্তিক শপিং ডে। চয়েস ডে শনিবার, ফ্যাশন ফরওয়ার্ড রবিবার ও সোমবার, ইলেকট্রিক্যাল মঙ্গলবার, বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস বৃহস্পতিবার, লাইফস্টাইল কোজি শুক্রবার।
What's Your Reaction?