দায়িত্ব ছাড়ার আগে সম্পদের হিসাব প্রকাশ করলেন প্রেস সচিব

দায়িত্ব ছাড়ার প্রাক্কালে নিজের আর্থিক অবস্থা ও সম্পদের হালনাগাদ তথ্য প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তার স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পোস্টে শফিকুল আলম জানান, গত বছরের জানুয়ারিতে তিনি সম্পদ ও আয়ের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেছিলেন। সে সময় তিনি ঢাকার শাহীনবাগে নিজের একটি ফ্ল্যাট এবং বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেন। পাশাপাশি ময়মনসিংহে তার স্ত্রী ও তিনি নিজ নিজ নামে একটি করে অ্যাপার্টমেন্টের মালিক বলেও জানান। তিনি আরও উল্লেখ করেন, তার নামে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে মাত্র একটি হিসাব রয়েছে। বর্তমানে ওই হিসাবে জমা রয়েছে ১ কোটি ২৩ লাখ টাকা। এর আগে হিসাবে জমা ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ এক বছরে জমা বেড়েছে ৯ লাখ টাকা। এই বাড়তি অর্থের ব্যাখ্যায় তিনি বলেন, তার শ্যালক পূর্বে নেওয়া ৭ লাখ ৫০ হাজার টাকা ঋণ পরিশোধ করেছে। এছাড়া রমজান মাসে দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিতরণের জন্য তার বড় ভাই ২ হাজার ৫০০ মার্কিন ডলার পাঠিয়

দায়িত্ব ছাড়ার আগে সম্পদের হিসাব প্রকাশ করলেন প্রেস সচিব

দায়িত্ব ছাড়ার প্রাক্কালে নিজের আর্থিক অবস্থা ও সম্পদের হালনাগাদ তথ্য প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তার স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

পোস্টে শফিকুল আলম জানান, গত বছরের জানুয়ারিতে তিনি সম্পদ ও আয়ের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেছিলেন। সে সময় তিনি ঢাকার শাহীনবাগে নিজের একটি ফ্ল্যাট এবং বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেন। পাশাপাশি ময়মনসিংহে তার স্ত্রী ও তিনি নিজ নিজ নামে একটি করে অ্যাপার্টমেন্টের মালিক বলেও জানান।

তিনি আরও উল্লেখ করেন, তার নামে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে মাত্র একটি হিসাব রয়েছে। বর্তমানে ওই হিসাবে জমা রয়েছে ১ কোটি ২৩ লাখ টাকা। এর আগে হিসাবে জমা ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ এক বছরে জমা বেড়েছে ৯ লাখ টাকা।

এই বাড়তি অর্থের ব্যাখ্যায় তিনি বলেন, তার শ্যালক পূর্বে নেওয়া ৭ লাখ ৫০ হাজার টাকা ঋণ পরিশোধ করেছে। এছাড়া রমজান মাসে দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিতরণের জন্য তার বড় ভাই ২ হাজার ৫০০ মার্কিন ডলার পাঠিয়েছেন।

শফিকুল আলম জানান, তার আয়ের বড় একটি অংশ এসেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি (AFP)-তে ২০০৫ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত কর্মরত থাকার সময় পাওয়া গ্র্যাচুইটি থেকে। এছাড়া নিজ জেলা মাগুরার গ্রামে তার ৪০ শতাংশ কৃষিজমির মালিকানা রয়েছে।

দায়িত্ব ছাড়ার সময় সম্পদের কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তার নামে তিনটি ফ্ল্যাট, স্ত্রীর নামে একটি ফ্ল্যাট এবং পূর্বের মতোই একই পরিমাণ কৃষিজমি রয়েছে।

নিজের আর্থিক লেনদেন ও সম্পদের বিষয়ে যে কোনো ধরনের যাচাই-বাছাই ও তদন্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তার আর্থিক অবস্থান সম্পূর্ণ স্বচ্ছ।

এমইউ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow