দিনাজপুরের লিচু-চাল সারাবিশ্বে পৌঁছে দেব: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জয়যুক্ত হলে দিনাজপুরের লিচু ও প্রক্রিয়াজাত করার মাধ্যমে বিদেশে রপ্তানি করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সারা বাংলার মানুষ জানে দিনাজপুরকে কৃষিপ্রধান অঞ্চলের হিসেবে। আমরা কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প ধীরে ধীরে গড়ে তুলতে চাই। তাহলে এই অঞ্চলের জগৎ বিখ্যাত লিচু প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করতে পারবো। তিনি আরও বলেন, এই এলাকার কাটারি চাল বিখ্যাত। এই চালকে আমরা পৃথিবীর আনাচে-কানাচে পৌঁছে দিতে চাই। লিচু প্রক্রিয়াজাতকরণ কারখানার করতে চাই। তিনি বলেন, এই এলাকায় শুধু রপ্তানিমুখী বা শিল্প কারখানা করলেই হবে না, এখানকার অনেক সন্তান শিক্ষিত হয়ে আছে, আমরা ট্রেনিংয়ে জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে চাই। এই ইনস্টিটিউটের মাধ্যমে আমরা বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই, যাতে তারা দেশে কিংবা বিদেশে বসে আয় করতে পারে। তারেক রহমান বলেন, এই এলাকার নারী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সারাদেশের নারীদের ফ্রি শিক্ষা চালু করেছিলেন এইচএসসি পর্যন

দিনাজপুরের লিচু-চাল সারাবিশ্বে পৌঁছে দেব: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জয়যুক্ত হলে দিনাজপুরের লিচু ও প্রক্রিয়াজাত করার মাধ্যমে বিদেশে রপ্তানি করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সারা বাংলার মানুষ জানে দিনাজপুরকে কৃষিপ্রধান অঞ্চলের হিসেবে। আমরা কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প ধীরে ধীরে গড়ে তুলতে চাই। তাহলে এই অঞ্চলের জগৎ বিখ্যাত লিচু প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করতে পারবো।

তিনি আরও বলেন, এই এলাকার কাটারি চাল বিখ্যাত। এই চালকে আমরা পৃথিবীর আনাচে-কানাচে পৌঁছে দিতে চাই। লিচু প্রক্রিয়াজাতকরণ কারখানার করতে চাই।

তিনি বলেন, এই এলাকায় শুধু রপ্তানিমুখী বা শিল্প কারখানা করলেই হবে না, এখানকার অনেক সন্তান শিক্ষিত হয়ে আছে, আমরা ট্রেনিংয়ে জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে চাই। এই ইনস্টিটিউটের মাধ্যমে আমরা বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই, যাতে তারা দেশে কিংবা বিদেশে বসে আয় করতে পারে।

তারেক রহমান বলেন, এই এলাকার নারী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সারাদেশের নারীদের ফ্রি শিক্ষা চালু করেছিলেন এইচএসসি পর্যন্ত। এই নারীদের কাছে যেমন শিক্ষা ফ্রি ছিল তেমনি আমরা তাদের ফ্যামিলি কার্ড দিতে চাই। যার মাধ্যমে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হবেন।

এসময় দিনাজপুর জেলার ধানের শীষের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ চার উপজেলা ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow