দিনাজপুরে আরও এক প্রার্থীর ভোট বর্জন
দিনাজপুর জেলার ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী সহকারী অধ্যাপক রুস্তম আলী ভোট বর্জন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় এক সাক্ষাৎকারে তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে পেশিশক্তি, অর্থ দিয়ে ভোট কেনাবেচাসহ ভোটকেন্দ্রগুলোতে তার এজেন্টদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণের অভিযোগে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচনে প্রতীক প্রাপ্তির পর থেকে প্রচারণায় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছি। সে বিষয়ে লিখিতভাবে সহকারী প্রিসাইডিং অফিসার ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করলেও তিনি কোন প্রত্যাশিত সমাধান দেননি। পার্বতীপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে উপরোক্ত অনিয়ম ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও নির্বাচন বর্জনের ঘোষণা দেন এ স্বতন্ত্র এমপি পদপ্রার্থী।
দিনাজপুর জেলার ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী সহকারী অধ্যাপক রুস্তম আলী ভোট বর্জন করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় এক সাক্ষাৎকারে তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে পেশিশক্তি, অর্থ দিয়ে ভোট কেনাবেচাসহ ভোটকেন্দ্রগুলোতে তার এজেন্টদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণের অভিযোগে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি বলেন, নির্বাচনে প্রতীক প্রাপ্তির পর থেকে প্রচারণায় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছি। সে বিষয়ে লিখিতভাবে সহকারী প্রিসাইডিং অফিসার ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করলেও তিনি কোন প্রত্যাশিত সমাধান দেননি।
পার্বতীপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে উপরোক্ত অনিয়ম ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও নির্বাচন বর্জনের ঘোষণা দেন এ স্বতন্ত্র এমপি পদপ্রার্থী।
What's Your Reaction?