দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে কমসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। পরে পরে সড়কপথে প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোলের উদ্দেশে যাত্রা করেন। দলীয় একাধিক সূত্র জানায়, বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে দিনাজপুরসহ দেশের ৫৪টি জেলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস
দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে কমসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এর আগে সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। পরে পরে সড়কপথে প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোলের উদ্দেশে যাত্রা করেন।
দলীয় একাধিক সূত্র জানায়, বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে দিনাজপুরসহ দেশের ৫৪টি জেলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস
What's Your Reaction?