দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের নিচে পিষ্ট হয়ে ৪ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় স্প্রিড ব্রেকারের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরের আলোকডিহি জান বকস উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশু বাধন চন্দ্র রায় আলোকডিহি ইউনিয়নের মালিপাড়ার শুশান্ত চন্দ্র রায়ের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী একটি বাস শিশু বাধন চন্দ্র রায়কে পিষ্ট করে পালিয়ে যায়। গুরুতর আহত বাধন চন্দ্র রায়কে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী মহাসড়কে স্পিড ব্রেকারের দাবিতে অবরোধ করে রাখে। এতে রংপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে রাস্তার উভয় পাশে শত শত গাড়ি আটক পড়েছে। ওসি মাহমুদুন নবী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ কর

দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের নিচে পিষ্ট হয়ে ৪ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় স্প্রিড ব্রেকারের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরের আলোকডিহি জান বকস উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু বাধন চন্দ্র রায় আলোকডিহি ইউনিয়নের মালিপাড়ার শুশান্ত চন্দ্র রায়ের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী একটি বাস শিশু বাধন চন্দ্র রায়কে পিষ্ট করে পালিয়ে যায়। গুরুতর আহত বাধন চন্দ্র রায়কে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী মহাসড়কে স্পিড ব্রেকারের দাবিতে অবরোধ করে রাখে। এতে রংপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে রাস্তার উভয় পাশে শত শত গাড়ি আটক পড়েছে।

ওসি মাহমুদুন নবী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমদাদুল হক মিলন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow