দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাম, সম্পাদক মাহবুবুর
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এমাম আলী সভাপতি ও সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ থেকে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাতে ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম। এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ ভোটারের মধ্যে ৫০৩ জন ভোট দেন। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল প্রার্থী বিজয়ী হয়েছে। অপরদিকে সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সাধারণ আইনজীবী প্যানেলের প্রার্থী ও সহ-সাধারণ সম্পাদকসহ দুটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. এমাম আলী ও সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনী
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এমাম আলী সভাপতি ও সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ থেকে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম।
এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ ভোটারের মধ্যে ৫০৩ জন ভোট দেন।
নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল প্রার্থী বিজয়ী হয়েছে। অপরদিকে সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সাধারণ আইনজীবী প্যানেলের প্রার্থী ও সহ-সাধারণ সম্পাদকসহ দুটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. এমাম আলী ও সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু।
বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের নির্বাচিত অন্যান্য বিজয়ীরা হলেন-সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম-২ প্রাপ্ত ভোট ২৪৯, মো. আব্দুল হান্নান প্রাপ্ত ভোট ৩১১, সহ-সাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান ফাতেমী প্রাপ্ত ভোট ২১৭, কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক চৌধুরী প্রাপ্ত ভোট ১৮৭, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম প্রাপ্ত ভোট ৩১৩ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না প্রাপ্ত ভোট ২৮৬, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল ২৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর সহ-সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন।
এছাড়া নির্বাহী কমিটির বিজয়ী ৫ জন সদস্য হলেন— বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মো. জোবায়ের আল মাহমুদ তুহিন প্রাপ্ত ভোট ২৯৮, মো. এনামুল হক প্রাপ্ত ভোট ২৪৬, সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রাপ্ত ভোট ২৫৭, মোছা. শারমিন আক্তার প্রাপ্ত ভোট প্রাপ্তভোট ২৫৮ ও স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব প্রাপ্ত ভোট ২৭৭।
What's Your Reaction?