দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। রোববার (০৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ভিভেক বিহার এলাকায় আজ ভোরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। রোববার ভোর প্রায় ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এর আগে ভারতের বেঙ্গালুরু শহরে ভারী বৃষ্টির মধ্যে একটি হাসপাতালের দেয়াল ধসে পড়ে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। গত বুধবার শহরের বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে ফুটপাথের বেশ কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতাও ছিলেন। খবর এনডিটিভির। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় কয়েকজন মানুষ দেয়ালের পা

দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪
ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। রোববার (০৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ভিভেক বিহার এলাকায় আজ ভোরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। রোববার ভোর প্রায় ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এর আগে ভারতের বেঙ্গালুরু শহরে ভারী বৃষ্টির মধ্যে একটি হাসপাতালের দেয়াল ধসে পড়ে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। গত বুধবার শহরের বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে ফুটপাথের বেশ কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতাও ছিলেন। খবর এনডিটিভির। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় কয়েকজন মানুষ দেয়ালের পাশে আশ্রয় নেন। হঠাৎ করে দেয়ালটি ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। জানা গেছে, নিহতদের মধ্যে কেরালা রাজ্য থেকে আসা কয়েকজনও ছিলেন। তাদের মধ্যে দুইজন নারী শিক্ষাসফরে বেঙ্গালুরুতে এসেছিলেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করেন। ঘটনার পর কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আহত সাতজন বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow