দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

ভারতের দিল্লিতে প্রবেশে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দেশে ফিরে এসেছেন। সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে তিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ডা. জাহেদ রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণ ও জটিলতায় পড়েন। তখন তিনি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, দিল্লিতে একটি সম্মেলনে যোগ দিতে রোববার বিকাল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে শাহজালাল থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে যাত্রা করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ। দিল্লিতে নামার পর তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তীতে শ্রীলঙ্কা হয়ে আজ ঢাকায় ফেরেন। তবে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছেন ডা. জাহেদ উর রহমান/ছবি: সংগৃহীত রোববার ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউ

দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

ভারতের দিল্লিতে প্রবেশে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দেশে ফিরে এসেছেন।

সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে তিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ডা. জাহেদ রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণ ও জটিলতায় পড়েন। তখন তিনি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, দিল্লিতে একটি সম্মেলনে যোগ দিতে রোববার বিকাল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে শাহজালাল থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে যাত্রা করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ। দিল্লিতে নামার পর তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তীতে শ্রীলঙ্কা হয়ে আজ ঢাকায় ফেরেন। তবে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছেন ডা. জাহেদ উর রহমান/ছবি: সংগৃহীত

রোববার ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ১৮’ ডা. জাহেদ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হয়। এর পরপরই তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য আটকে রাখা হয়। দিল্লি বিমানবন্দরে তার প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের মুখোমুখি হতে হয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন।

এমএমএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow