দিয়াবাড়ি পশুর হাটের ক্ষয়ক্ষতি জানতে কমিটি গঠন ডিএনসিসির

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে কোরবানির পশুর হাটে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৩ জুন) ডিএনসিসির এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অফিস আদেশে বলা হয়, দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা এবং মেট্রোরেলের পাশে ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের খালি মাঠ পর্যন্ত অস্থায়ী পশুর হাট পরিচালনা করা হয়। এতে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে রাস্তার আশপাশে ময়লা-আর্বজনা জমে। গাছপালা ভাঙাসহ পশুবাহী যানবাহন চলাচলের ফলেও ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি। কমিটিতে ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। গঠিত কমিটি প্রয়োজনে যে কোনো সদস্যকে কো-আপ্ট করতে পারবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান। এমএমএ/এমকেআ

দিয়াবাড়ি পশুর হাটের ক্ষয়ক্ষতি জানতে কমিটি গঠন ডিএনসিসির

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে কোরবানির পশুর হাটে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (৩ জুন) ডিএনসিসির এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা এবং মেট্রোরেলের পাশে ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের খালি মাঠ পর্যন্ত অস্থায়ী পশুর হাট পরিচালনা করা হয়। এতে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে রাস্তার আশপাশে ময়লা-আর্বজনা জমে। গাছপালা ভাঙাসহ পশুবাহী যানবাহন চলাচলের ফলেও ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি।

কমিটিতে ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।

গঠিত কমিটি প্রয়োজনে যে কোনো সদস্যকে কো-আপ্ট করতে পারবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান।

এমএমএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow