দীপু ভূঁইয়ার নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ণাঢ্য বিজয় র্যালি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশাল ও বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল ৪টায় ভুলতা ইউনিয়ন বিএনপি কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে লেখা নানা রঙের প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পায়।
র্যালিটির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। একটি খোলা ট্রাকে অবস্থান নিয়ে তিনি দু-হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের জনতাকে অভিবাদন জানান।
ভুলতা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ ও আহতদের আত্মত্যাগ শ্র
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশাল ও বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল ৪টায় ভুলতা ইউনিয়ন বিএনপি কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে লেখা নানা রঙের প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পায়।
র্যালিটির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। একটি খোলা ট্রাকে অবস্থান নিয়ে তিনি দু-হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের জনতাকে অভিবাদন জানান।
ভুলতা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ ও আহতদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, বিএনপি নেতা শরীফ আহম্মেদ টুটুল, মাহাবুবুর রহমান, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, অ্যাডভোকেট গোলজার হোসেন, দেওয়ান সালাউদ্দিন আহমেদ, মোশারফ হোসেন ও জাহাঙ্গীর আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।