দীর্ঘদিন নতুন রাখতে সোফা পরিষ্কার করবেন যেভাবে

আমাদের ঘরের সবচেয়ে বেশি ব্যবহৃত আসবাবগুলোর মধ্যে সোফা অন্যতম। প্রতিদিন বসা, খাওয়া, আড্ডাসহ সবকিছুর কেন্দ্রবিন্দু যেন এই সোফাই। তাই খুব স্বাভাবিকভাবেই ধুলাবালি, খাবারের দাগ বা বিভিন্ন ময়লা সবচেয়ে বেশি জমে এখানেই। একটি পরিষ্কার সোফা যেমন ঘরের সৌন্দর্য বাড়ায়, তেমনি অপরিষ্কার সোফা পুরো ঘরের লুকটাই নষ্ট করে দিতে পারে। অনেকেই সোফা পরিষ্কার করতে প্রফেশনাল ড্রাই ক্লিনিংয়ের কথা ভাবেন, যা বেশ ব্যয়বহুল। তবে কিছু সহজ উপায়ে ঘরেই সোফাকে নতুনের মতো করে তোলা সম্ভব। ধুলাবালি দূর করুন সোফা পরিষ্কার করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ধুলাবালি দূর করা। বিশেষ করে ফেব্রিক বা কাপড়ের সোফার ভাঁজে প্রচুর ধুলা জমে থাকে, যা চোখে সহজে দেখা যায় না। এক্ষেত্রে একটি ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। সোফার কোণ, ফাঁক ও নিচের অংশগুলো ভালোভাবে পরিষ্কার করুন। যদি ভ্যাকুয়াম ক্লিনার না থাকে, তাহলে শুকনো নরম ব্রাশ বা পরিষ্কার শুকনো কাপড় দিয়েও ধুলা ঝেড়ে নিতে পারেন।এই ধাপটি ভালোভাবে সম্পন্ন করলে পরবর্তী পরিষ্কার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। দাগ পরিষ্কার করুন সোফায় সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো জেদি দা

দীর্ঘদিন নতুন রাখতে সোফা পরিষ্কার করবেন যেভাবে

আমাদের ঘরের সবচেয়ে বেশি ব্যবহৃত আসবাবগুলোর মধ্যে সোফা অন্যতম। প্রতিদিন বসা, খাওয়া, আড্ডাসহ সবকিছুর কেন্দ্রবিন্দু যেন এই সোফাই। তাই খুব স্বাভাবিকভাবেই ধুলাবালি, খাবারের দাগ বা বিভিন্ন ময়লা সবচেয়ে বেশি জমে এখানেই। একটি পরিষ্কার সোফা যেমন ঘরের সৌন্দর্য বাড়ায়, তেমনি অপরিষ্কার সোফা পুরো ঘরের লুকটাই নষ্ট করে দিতে পারে। অনেকেই সোফা পরিষ্কার করতে প্রফেশনাল ড্রাই ক্লিনিংয়ের কথা ভাবেন, যা বেশ ব্যয়বহুল। তবে কিছু সহজ উপায়ে ঘরেই সোফাকে নতুনের মতো করে তোলা সম্ভব।

ধুলাবালি দূর করুন

সোফা পরিষ্কার করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ধুলাবালি দূর করা। বিশেষ করে ফেব্রিক বা কাপড়ের সোফার ভাঁজে প্রচুর ধুলা জমে থাকে, যা চোখে সহজে দেখা যায় না।

এক্ষেত্রে একটি ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। সোফার কোণ, ফাঁক ও নিচের অংশগুলো ভালোভাবে পরিষ্কার করুন। যদি ভ্যাকুয়াম ক্লিনার না থাকে, তাহলে শুকনো নরম ব্রাশ বা পরিষ্কার শুকনো কাপড় দিয়েও ধুলা ঝেড়ে নিতে পারেন।এই ধাপটি ভালোভাবে সম্পন্ন করলে পরবর্তী পরিষ্কার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়।

jago

দাগ পরিষ্কার করুন

সোফায় সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো জেদি দাগ। চা, কফি, খাবার বা শিশুদের দুষ্টুমিতে সহজেই দাগ পড়ে যায়। দাগ পরিষ্কার করতে কুসুম কুসুম গরম পানিতে সামান্য মাইল্ড সাবান বা লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে একটি হালকা দ্রবণ তৈরি করুন। এরপর একটি পরিষ্কার নরম কাপড় সেই পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিন।

এবার দাগযুক্ত জায়গায় আলতোভাবে ঘষুন। খুব বেশি জোরে ঘষবেন না, এতে কাপড়ের ক্ষতি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরাসরি বেশি পানি ব্যবহার করা যাবে না। এতে সোফার ভেতরের ফোম নষ্ট হয়ে যেতে পারে। দাগ উঠে গেলে একটি শুকনো কাপড় দিয়ে জায়গাটি মুছে নিন এবং ফ্যানের হাওয়ায় শুকিয়ে দিন।

jago

দুর্গন্ধ দূর করতে

দীর্ঘদিন ব্যবহার করলে সোফা থেকে অনেক সময় ভ্যাপসা বা অস্বস্তিকর গন্ধ বের হতে পারে। এই সমস্যার সহজ সমাধান হলো পানি ৩ কাপ পানি পানি গরম করে বড় বাটিতে ঢেলে নিন। তারমধ্যে ভিনেগার ৩ টেবিল চামচ ডিশ ওয়াশিং লিকুইড ৩ চা চামচ বেকিং সোডা ৩ চা চামচ ভালোভাবে মিশিয়ে নিন। একটি তোয়ালে বা কাপড়টি গরম পানিতে চুবিয়ে, চিপে বাড়তি পানি ফেলে দিন। কাপড়টি বিছিয়ে, তার ওপরে একটি ঢাকনাটি রাখুন। তোয়ালের চার কোনা ঢাকনার ওপর দিকে নিয়ে আসুন, পেঁচিয়ে নিন। তোয়ালেসহ ঢাকনাটি এবার সোফার ওপর একটু চাপ দিয়ে ঘষুন। পুরো সোফাটি এভাবে দুবার ঘষতে হবে। ময়লা থাকলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।সোফাকে অনেকটা জীবাণুমুক্ত ও সতেজ রাখতেও সাহায্য করবে।

শুকানোর গুরুত্ব

সোফা পরিষ্কার করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি পুরোপুরি শুকানো। ভেজা অবস্থায় সোফা ব্যবহার করলে ভেতরে আর্দ্রতা জমে যেতে পারে, যা থেকে দুর্গন্ধ বা ফাঙ্গাস তৈরি হতে পারে। তাই পরিষ্কার করার পর সোফাটি ভালোভাবে শুকাতে দিন। প্রয়োজনে ফ্যান চালিয়ে রাখুন বা জানালা খুলে দিন, যাতে বাতাস চলাচল করে।

নিয়মিত যত্নে দীর্ঘস্থায়ী ব্যবহার

সোফা দীর্ঘদিন নতুনের মতো রাখতে হলে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। সপ্তাহে অন্তত একদিন শুকনো কাপড় দিয়ে ধুলা ঝেড়ে নিন। এতে ময়লা জমে শক্ত হয়ে যাওয়ার সুযোগ পায় না। এছাড়া খাবার খাওয়ার সময় সতর্ক থাকলে দাগ পড়ার সম্ভাবনাও কমে যায়।

সোফা পরিষ্কার রাখা শুধু সৌন্দর্যের জন্য নয়, স্বাস্থ্যগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। ধুলাবালি ও জীবাণু জমে থাকলে তা অ্যালার্জি বা অন্যান্য সমস্যার কারণ হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য স্প্রু

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow