দীর্ঘ বিরতির পর ফের জুটি বাঁধতে চলেছেন সালমান-কারিনা

বলিউড দাপিয়ে বেড়ানো ‘বডিগার্ড’ জুটির সেই জাদুকরী রসায়ন কি তবে আবারও ফিরছে রূপালি পর্দায়? বি-টাউনের বাতাসে এখন একটাই গুঞ্জন সালমান খানের আসন্ন প্রজেক্ট ‘সুপারহিরো’তে এবার নাম লেখাতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। দীর্ঘ বিরতির পর বলিউডের এই দুই মহারথীকে আবারও একই ফ্রেমে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা, আর সেই উত্তেজনায় ঘি ঢেলে দিল নির্মাতাদের পছন্দের তালিকায় কারিনার শীর্ষস্থানে থাকার খবরটি। এর আগে সিনেমার এ চরিত্রে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর নামও শোনা গিয়েছিল। তবে নতুন তথ্যমতে জানা যায়, নির্মাতারা এখন করিনাকেই প্রথম পছন্দ হিসেবে এগিয়ে রেখেছেন এবং তার সঙ্গে আলোচনা চলছে।  সবকিছু ঠিক থাকলে, দীর্ঘ ১২ বছর পর আবার সালমান খানের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে। ২০১৫ সালে বজরঙ্গী ভাইজানের পর আর একসঙ্গে দেখা যায়নি বলিউডের জনপ্রিয় এই জুটিকে। ১১ বছর পর ফের আলোচনায় এলেন তারা দুজন। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক জুটি রাজ ও ডিকে। এ সিনেমা ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল আগেই, এবার সে আগ্রহ আরও বাড়িয়ে দিল নায়িকা নির্বাচন নিয়ে নতুন এ তথ্য। কারণ, এটি হবে সালমান খান

দীর্ঘ বিরতির পর ফের জুটি বাঁধতে চলেছেন সালমান-কারিনা
বলিউড দাপিয়ে বেড়ানো ‘বডিগার্ড’ জুটির সেই জাদুকরী রসায়ন কি তবে আবারও ফিরছে রূপালি পর্দায়? বি-টাউনের বাতাসে এখন একটাই গুঞ্জন সালমান খানের আসন্ন প্রজেক্ট ‘সুপারহিরো’তে এবার নাম লেখাতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। দীর্ঘ বিরতির পর বলিউডের এই দুই মহারথীকে আবারও একই ফ্রেমে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা, আর সেই উত্তেজনায় ঘি ঢেলে দিল নির্মাতাদের পছন্দের তালিকায় কারিনার শীর্ষস্থানে থাকার খবরটি। এর আগে সিনেমার এ চরিত্রে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর নামও শোনা গিয়েছিল। তবে নতুন তথ্যমতে জানা যায়, নির্মাতারা এখন করিনাকেই প্রথম পছন্দ হিসেবে এগিয়ে রেখেছেন এবং তার সঙ্গে আলোচনা চলছে।  সবকিছু ঠিক থাকলে, দীর্ঘ ১২ বছর পর আবার সালমান খানের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে। ২০১৫ সালে বজরঙ্গী ভাইজানের পর আর একসঙ্গে দেখা যায়নি বলিউডের জনপ্রিয় এই জুটিকে। ১১ বছর পর ফের আলোচনায় এলেন তারা দুজন। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক জুটি রাজ ও ডিকে। এ সিনেমা ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল আগেই, এবার সে আগ্রহ আরও বাড়িয়ে দিল নায়িকা নির্বাচন নিয়ে নতুন এ তথ্য। কারণ, এটি হবে সালমান খানের ক্যারিয়ারের একটি ভিন্নধর্মী উদ্যোগ। এতে একজন সুপারহিরো চরিত্রে তাকে দেখা যেতে পারে, যা তার জন্য নতুন ঘরানার অভিজ্ঞতা। এদিকে জানা গেছে, সিনেমার গল্প, শুটিং শিডিউল ও অন্যান্য বিস্তারিত এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে এবং আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের অপেক্ষা। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow