দুঃস্বপ্নের শুরু বাংলাদেশের

টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্যটা হোয়াইটওয়াশ এড়ানোর। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ৩ ওভারের মধ্যে ফিরে গেছেন দুই ওপেনার। এরপর পারভেজ হোসেন ইমনও উইকেট ছুঁড়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ ওভারের পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২২ রান। টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে এর চেয়ে কম রান করেছে বাংলাদেশ মাত্র ৩ ম্যাচে। ইনিংসের দ্বিতীয় ওভারে জনসনের করা তৃতীয় বলটা সোজা খেলেছিলেন সাইফ। বলটা বোলারের হাতে লেগে আঘাত করে স্টাম্পে। তানজিদ হাসান তামিম উল্টো দিকে তখন ক্রিজ থেকে সামান্য বেরিয়ে এসেছেন। এতে রান আউট হয়ে যান তিনি। ওই ওভারের পঞ্চম বলে মিড অফের উপর দিয়ে তুলে মারতে গিয়েছিলেন সাইফ। কিন্তু দুর্বল শটটা ক্যাচ হিসেবে যায় মিচেল মার্শের হাতে। এরপর ইমন আর হৃদয় তো সিঙ্গেলই নিতে পারছিলেন না। শুরু থেকেই ভুগতে থাকা ইমন শেষ পর্যন্ত আউট হন পঞ্চম ওভারের শেষ বলে। এর আগে ১ রান করতে তিনি খেলেছেন ১৩ বল। এরপর ষষ্ঠ ওভারে নুরুল হাসান সোহান ও হৃদয় একটি করে বাউন্ডারি মারেন। এতে টি-টোয়েন্টিতে

দুঃস্বপ্নের শুরু বাংলাদেশের

টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্যটা হোয়াইটওয়াশ এড়ানোর। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ৩ ওভারের মধ্যে ফিরে গেছেন দুই ওপেনার। এরপর পারভেজ হোসেন ইমনও উইকেট ছুঁড়ে দিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ ওভারের পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২২ রান। টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে এর চেয়ে কম রান করেছে বাংলাদেশ মাত্র ৩ ম্যাচে।

ইনিংসের দ্বিতীয় ওভারে জনসনের করা তৃতীয় বলটা সোজা খেলেছিলেন সাইফ। বলটা বোলারের হাতে লেগে আঘাত করে স্টাম্পে। তানজিদ হাসান তামিম উল্টো দিকে তখন ক্রিজ থেকে সামান্য বেরিয়ে এসেছেন। এতে রান আউট হয়ে যান তিনি। ওই ওভারের পঞ্চম বলে মিড অফের উপর দিয়ে তুলে মারতে গিয়েছিলেন সাইফ। কিন্তু দুর্বল শটটা ক্যাচ হিসেবে যায় মিচেল মার্শের হাতে।

এরপর ইমন আর হৃদয় তো সিঙ্গেলই নিতে পারছিলেন না। শুরু থেকেই ভুগতে থাকা ইমন শেষ পর্যন্ত আউট হন পঞ্চম ওভারের শেষ বলে। এর আগে ১ রান করতে তিনি খেলেছেন ১৩ বল। এরপর ষষ্ঠ ওভারে নুরুল হাসান সোহান ও হৃদয় একটি করে বাউন্ডারি মারেন। এতে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের পাওয়ার প্লেতে নিজেদের রেকর্ড ভাঙা থেকে রক্ষায় পায় বাংলাদেশ।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow