দুই আসনেই মুফতি ফয়জুল করীমের বড় হার

নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসন দুটির ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বরিশাল-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি ১,৩১,৪৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩,৫২৮ ভোট। বরিশাল-৬ আসনেও ধানের শীষের কাছে ধরাশায়ী হয়েছে হাতপাখা। এ আসনের মোট ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১,০৮৭ ভোট। দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি। তিনি পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮,৮২৩ ভোট। যা প্রত্যাশার তুলনায় অনেক কম বলে মনে করছেন ভোটাররা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির শক্ত সংগঠন কাঠামো ও স্থানীয় গতিশীলতার কারণে হাতপাখা প্রতীক তার অবস

দুই আসনেই মুফতি ফয়জুল করীমের বড় হার

নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসন দুটির ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বরিশাল-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি ১,৩১,৪৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩,৫২৮ ভোট।

বরিশাল-৬ আসনেও ধানের শীষের কাছে ধরাশায়ী হয়েছে হাতপাখা। এ আসনের মোট ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১,০৮৭ ভোট। দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি। তিনি পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮,৮২৩ ভোট। যা প্রত্যাশার তুলনায় অনেক কম বলে মনে করছেন ভোটাররা।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির শক্ত সংগঠন কাঠামো ও স্থানীয় গতিশীলতার কারণে হাতপাখা প্রতীক তার অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow