দুই ওটিটি প্ল্যাটফর্মে আসছে সিয়ামের ‘রাক্ষস’

রোজার ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলো এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এরই ধারাবাহিকতায় দুই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‌‘রাক্ষস’। জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম উৎসব ও আইস্ক্রিনে স্ট্রিমিং হবে সিনেমাটি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। মূলত পাগলাটে প্রেম ও পারিবারিক দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাক্ষস’। এতে সিয়ামকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। একদিকে মানবিক, অন্যদিকে ভয়ংকর ও সহিংস এক চরিত্রে হাজির হয়েছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, নাজনীন হাসান চুমকী ও সোহেল মণ্ডল। এদিকে একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা। ২১ মে থেকে এই দুটি সিনেমা দিয়ে যাত্রা শুরু করবে নতুন প্ল্যাটফর্ম উৎসব। শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে

দুই ওটিটি প্ল্যাটফর্মে আসছে সিয়ামের ‘রাক্ষস’

রোজার ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলো এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এরই ধারাবাহিকতায় দুই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‌‘রাক্ষস’। জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম উৎসব ও আইস্ক্রিনে স্ট্রিমিং হবে সিনেমাটি।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

মূলত পাগলাটে প্রেম ও পারিবারিক দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাক্ষস’। এতে সিয়ামকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। একদিকে মানবিক, অন্যদিকে ভয়ংকর ও সহিংস এক চরিত্রে হাজির হয়েছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, নাজনীন হাসান চুমকী ও সোহেল মণ্ডল।

এদিকে একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা। ২১ মে থেকে এই দুটি সিনেমা দিয়ে যাত্রা শুরু করবে নতুন প্ল্যাটফর্ম উৎসব।

শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণে সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্সে নতুন করে কাজ করা হয়েছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow