দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অন্তত ১২টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এছাড়া একটি ট্রলি গাড়ি ও একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ ও কাউলীকান্দা গ্রামবাসীর মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে সিংহপ্রতাপ গ্রামের ইব্রাহিম মোল্যার সমর্থক মো. বাবু তালুকদার (২২) নামের এক ভ্যানচালক কাউলীকান্দা স্ট্যান্ডে যান। এ সময় কাউলীকান্দা গ্রামের হাবিবুর রহমান হাবির সমর্থকরা তাকে মারধর করে। এ ঘটনা সিংহপ্রতাপ গ্রামে জানাজানি হলে বিকেলে উভয় গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়ক ও ফসলের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় উন্মত্ত জনতা একে অপরের অন্তত ১২টি বাড়িঘরে হামলা

দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অন্তত ১২টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এছাড়া একটি ট্রলি গাড়ি ও একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ ও কাউলীকান্দা গ্রামবাসীর মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে সিংহপ্রতাপ গ্রামের ইব্রাহিম মোল্যার সমর্থক মো. বাবু তালুকদার (২২) নামের এক ভ্যানচালক কাউলীকান্দা স্ট্যান্ডে যান। এ সময় কাউলীকান্দা গ্রামের হাবিবুর রহমান হাবির সমর্থকরা তাকে মারধর করে। এ ঘটনা সিংহপ্রতাপ গ্রামে জানাজানি হলে বিকেলে উভয় গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুই গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়ক ও ফসলের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় উন্মত্ত জনতা একে অপরের অন্তত ১২টি বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এছাড়া ঘটনাস্থলে থাকা একটি খড়ের গাদা ও একটি ট্রলি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারধরের একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে পুনরায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow