দুই দফায় সরকারি চাকরিজীবীদের টানা ৮ দিনের ছুটির সুযোগ

আগামী আগস্ট মাসে মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশের সুযোগ পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে এ দুই দিনের ছুটি সমন্বয় করলে প্রতিবারই টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। প্রথম দফায় টানা চার দিনের ছুটি সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস। তবে ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে। দ্বিতীয় দফায়ও একই সুযোগ আগস্টের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে। সব মিলিয়ে আগস্ট মাসে মাত্র দুই দিনের অতিরিক্ত ছ

দুই দফায় সরকারি চাকরিজীবীদের টানা ৮ দিনের ছুটির সুযোগ

আগামী আগস্ট মাসে মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশের সুযোগ পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে এ দুই দিনের ছুটি সমন্বয় করলে প্রতিবারই টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

প্রথম দফায় টানা চার দিনের ছুটি

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস। তবে ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

দ্বিতীয় দফায়ও একই সুযোগ

আগস্টের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।

সব মিলিয়ে আগস্ট মাসে মাত্র দুই দিনের অতিরিক্ত ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশের সুযোগ পাবেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন অতিরিক্ত সাধারণ ছুটি ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ ভোগ করেছিলেন। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার ছুটির পরিধিও বাড়িয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow