দুই পা ছাড়াই এভারেস্ট জয়ের প্রথম বিশ্বরেকর্ড

দুই পা হারানোর পরও অদম্য সাহস আর দৃঢ় মনোবল দিয়ে ইতিহাস গড়লেন রুস্তাম নাবিয়েভ নামের এক রুশ পর্বতারোহী। কৃত্রিম পা ব্যবহার ছাড়াই কেবল দুই হাতের সাহায্যে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এর মাধ্যমে পা-বিহীন ব্যক্তি হিসেবে বিশ্বের প্রথম এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছেন তিনি। শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে দুই পা হারানো সাবেক রুশ প্যারাট্রুপার নাবিয়েভ নেপালে চলমান বসন্তকালীন অভিযানের সময় বুধবার (২০ মে) বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছান। ঐতিহাসিক এই অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এভারেস্টের চূড়ায় নিজের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য। রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬। নাবিয়েভ জানান, বুধবার সকালে তিনি শৃঙ্গে পৌঁছেছেন। তার এ অর্জনকে তিনি সারা বিশ্বের অনুসারী ও সমর্থকদের উৎসর্গ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ২০ মে নেপালের সময় সকাল ৮টা ১৬ মিনিটে, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি, রুস্তাম নাবিয়েভ, শুধু আমার দুই হাতের স

দুই পা ছাড়াই এভারেস্ট জয়ের প্রথম বিশ্বরেকর্ড

দুই পা হারানোর পরও অদম্য সাহস আর দৃঢ় মনোবল দিয়ে ইতিহাস গড়লেন রুস্তাম নাবিয়েভ নামের এক রুশ পর্বতারোহী। কৃত্রিম পা ব্যবহার ছাড়াই কেবল দুই হাতের সাহায্যে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এর মাধ্যমে পা-বিহীন ব্যক্তি হিসেবে বিশ্বের প্রথম এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছেন তিনি।

শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে দুই পা হারানো সাবেক রুশ প্যারাট্রুপার নাবিয়েভ নেপালে চলমান বসন্তকালীন অভিযানের সময় বুধবার (২০ মে) বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছান। ঐতিহাসিক এই অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এভারেস্টের চূড়ায় নিজের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য। রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬।

নাবিয়েভ জানান, বুধবার সকালে তিনি শৃঙ্গে পৌঁছেছেন। তার এ অর্জনকে তিনি সারা বিশ্বের অনুসারী ও সমর্থকদের উৎসর্গ করেছেন।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ২০ মে নেপালের সময় সকাল ৮টা ১৬ মিনিটে, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি, রুস্তাম নাবিয়েভ, শুধু আমার দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। আমি এই আরোহণ উৎসর্গ করছি তাদের সবাইকে, যারা আমাকে দেখছে। যতক্ষণ আপনার মধ্যে জীবন আছে, লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত লড়ুন। কারণ এর মূল্য আছে।

এভারেস্ট বেস ক্যাম্পের মাঠ সমন্বয়কারী খিম লাল গৌতম আনাদোলু সংবাদ সংস্থাকে নাবিয়েভের এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাবিয়েভ সফলভাবে এভারেস্টে উঠেছেন। এখন তিনি বেস ক্যাম্পে ফিরে আসছেন।

২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে নাবিয়েভ তার দুই পা হারান। তবে সেই দুর্ঘটনায় ভেঙে না পড়ে তিনি নিজের পুনরুদ্ধারের যাত্রাকে পর্বতারোহণ ও বহিরাঙ্গণ অভিযানের অনুপ্রেরণায় পরিণত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা নাবিয়েভের অসাধারণ সাহস, ধৈর্য ও অদম্য মানসিকতার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, অভিনন্দন! এক মুহূর্তের জন্যও সন্দেহ করিনি।” আরেকজন বলেন, “আমি এখানে বসে কাঁদছি। পুরো মাসজুড়ে খুব চিন্তায় ছিলাম। আপনি সত্যিই অসাধারণ একজন মানুষ। এখন নিরাপদে পরিবারের কাছে ফিরে আসুন।

আরেক ব্যবহারকারী লিখেছেন, আপনি পেরেছেন জেনে আমরা খুবই আনন্দিত! এই অসাধারণ জয়ের পর সুস্থভাবে ফিরে আসুন। আপনার এই সাফল্য আমাদের সবার মনে নতুন আশা জাগিয়েছে। অসম্ভব বলে কিছু নেই। মানুষের ভেতরের শক্তিই সবচেয়ে বড় শক্তি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow