দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন ক্রিকেটার হামজা

ভিসা আবেদন প্রক্রিয়ায় ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটার হামজা নজরকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, ভিসা আবেদনের সময় হামজা নজর বোর্ডের কাছে অসম্পূর্ণ ও ভুল তথ্য জমা দিয়েছিলেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করার বিষয়েও প্রমাণ পাওয়া গেছে। অভিযোগের তদন্তে এসব বিষয় উঠে আসার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল পিসিবি। তদন্ত চলাকালে হামজা নজরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগও পান তিনি। তদন্ত কমিটির প্রতিবেদন, হামজার জবাব এবং সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ পর্যালোচনার পর পিসিবি তাকে দুই বছরের জন্য সব ধরনের দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি আর্থিক জরিমানাও আরোপ করা হয়। পিসিবি জানিয়েছে, ভুল তথ্য প্রদান, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য জমা দ

দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন ক্রিকেটার হামজা

ভিসা আবেদন প্রক্রিয়ায় ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটার হামজা নজরকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, ভিসা আবেদনের সময় হামজা নজর বোর্ডের কাছে অসম্পূর্ণ ও ভুল তথ্য জমা দিয়েছিলেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করার বিষয়েও প্রমাণ পাওয়া গেছে। অভিযোগের তদন্তে এসব বিষয় উঠে আসার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল পিসিবি। তদন্ত চলাকালে হামজা নজরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগও পান তিনি।

তদন্ত কমিটির প্রতিবেদন, হামজার জবাব এবং সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ পর্যালোচনার পর পিসিবি তাকে দুই বছরের জন্য সব ধরনের দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি আর্থিক জরিমানাও আরোপ করা হয়।

পিসিবি জানিয়েছে, ভুল তথ্য প্রদান, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার মতো বিষয়গুলোকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। কারণ এসব কর্মকাণ্ড ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রত্যাশিত সততা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার নীতির পরিপন্থী।

বোর্ড আরও জানিয়েছে, পাকিস্তান ক্রিকেটে শৃঙ্খলা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বা সমর্থকদের আস্থায় আঘাত হানতে পারে।

এই নিষেধাজ্ঞার কারণে আগামী দুই বছর পিসিবির অধীনে কোনো ধরনের ক্রিকেট-সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে পারবেন না হামজা নজর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow