দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ২০ জন। বুধবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউনিক পরিবহনের বাসচালক ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৫০)। অন্যজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। এছাড়া লাকি পরিবহনের চালকসহ উভয় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, ইউনিক পরিবহন ও লাকি পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ইউনিক পরিবহনের

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২
হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ২০ জন। বুধবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউনিক পরিবহনের বাসচালক ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৫০)। অন্যজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। এছাড়া লাকি পরিবহনের চালকসহ উভয় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, ইউনিক পরিবহন ও লাকি পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের মধ্যে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow