দুই বোনকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে দুই বোনকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে খুলশী থানার আমবাগান এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল বাতেন (৫৫) আমবাগান ছিন্নমূল দক্ষিণ কলোনি এলাকার মোহাম্মদিয়া ফয়জুল উলুম মাদ্রাসার আরবি শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। সিএমপির উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই বোনের মধ্যে একজনের বয়স ১১ ও আরেকজনের ৮ বছর। মাদ্রাসায় তারা প্রতিদিন আরবি শিখতে যেত। গত বৃহস্পতিবার সকালে আরবি পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই দুই বোনকে বসিয়ে রাখেন শিক্ষক। আমিরুল ইসলাম আরও বলেন, শিক্ষক বাতেন দুই বোনকে যৌন নিপীড়ন করেন বলে আমরা অভিযোগ পেয়েছি। তারা বাসায় এসে বিষয়টি জানায়। প্রথমে বিষয়টি সামাজিকভাবে মিমাংসার চেষ্টা করা হয়। পরে শুক্রবার রাতে আমরা দুই বোনকে ধর্ষণ চেষ্টার খবর পেয়ে মাদ্রাসা থেকে শিক্ষক বাতেনকে আটক করি। তদন্তে জানতে পারি, ধর্ষণের চেষ্টা নয়, দুই বোনকে যৌন নিপীড়ন করা হয়েছে। এ ঘটনায় খুলশী থানায় দুই শিশুর মা মামলা করেছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

দুই বোনকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে দুই বোনকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে খুলশী থানার আমবাগান এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল বাতেন (৫৫) আমবাগান ছিন্নমূল দক্ষিণ কলোনি এলাকার মোহাম্মদিয়া ফয়জুল উলুম মাদ্রাসার আরবি শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন।

সিএমপির উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই বোনের মধ্যে একজনের বয়স ১১ ও আরেকজনের ৮ বছর। মাদ্রাসায় তারা প্রতিদিন আরবি শিখতে যেত। গত বৃহস্পতিবার সকালে আরবি পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই দুই বোনকে বসিয়ে রাখেন শিক্ষক।

আমিরুল ইসলাম আরও বলেন, শিক্ষক বাতেন দুই বোনকে যৌন নিপীড়ন করেন বলে আমরা অভিযোগ পেয়েছি। তারা বাসায় এসে বিষয়টি জানায়। প্রথমে বিষয়টি সামাজিকভাবে মিমাংসার চেষ্টা করা হয়। পরে শুক্রবার রাতে আমরা দুই বোনকে ধর্ষণ চেষ্টার খবর পেয়ে মাদ্রাসা থেকে শিক্ষক বাতেনকে আটক করি। তদন্তে জানতে পারি, ধর্ষণের চেষ্টা নয়, দুই বোনকে যৌন নিপীড়ন করা হয়েছে।

এ ঘটনায় খুলশী থানায় দুই শিশুর মা মামলা করেছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow