দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে জানান, মহাসচিব সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্তগুলো পালন করার আহ্বান জানিয়েছেন, যাতে এই পদক্ষেপটি ভবিষ্যতে একটি স্থায়ী ও ব্যাপক শান্তির পথ তৈরি করতে পারে। তিনি আরও বলেন, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ কমাতে শত্রুতা অবসান জরুরি। এছাড়া, জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করছেন বলে নিশ্চিত করা হয়েছে। এই যুদ্ধবিরতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে স্বস্তি দেখা গেলেও, এর স্থায়িত্ব ও বাস্তবায়ন নিয়ে এখনো সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে জানান, মহাসচিব সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্তগুলো পালন করার আহ্বান জানিয়েছেন, যাতে এই পদক্ষেপটি ভবিষ্যতে একটি স্থায়ী ও ব্যাপক শান্তির পথ তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ কমাতে শত্রুতা অবসান জরুরি।

এছাড়া, জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এই যুদ্ধবিরতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে স্বস্তি দেখা গেলেও, এর স্থায়িত্ব ও বাস্তবায়ন নিয়ে এখনো সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow