দুগ্ধ শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাকৃবি ও প্রাণ ডেইরি

দেশের দুগ্ধ শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)। সম্প্রতি বাকৃবিতে দুই পক্ষের মধ্যে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই চুক্তির ফলে দেশের দুগ্ধশিল্পের গুণগত মান উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য একাডেমিয়া ও শিল্পখাত যৌথভাবে কাজ করবে। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. রুহুল আমীন। আরও পড়ুন প্রাণ-এর আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বল

দুগ্ধ শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাকৃবি ও প্রাণ ডেইরি

দেশের দুগ্ধ শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)।

সম্প্রতি বাকৃবিতে দুই পক্ষের মধ্যে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এই চুক্তির ফলে দেশের দুগ্ধশিল্পের গুণগত মান উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য একাডেমিয়া ও শিল্পখাত যৌথভাবে কাজ করবে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. রুহুল আমীন।

অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

jagonews24

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, দেশের দুগ্ধশিল্পের বিকাশে অবদান রাখাই আমাদের প্রধান লক্ষ্য। এই সমঝোতা স্মারকের মাধ্যমে আমরা দুধের গুণগত মানোন্নয়নে আরও ভূমিকা রাখতে পারবো। ভোক্তাদের হাতে নিরাপদ ও মানসম্মত দুধ পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার আমাদের রয়েছে, সেটি নিশ্চিত করাও এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ ডেইরি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মাকসুদুর রহমান, আইআইএফএস’র পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব আলম, বাকৃবির অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবিব, আইআইএফএস’র শিক্ষক এবং প্রাণ ডেইরি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow