দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ডোবা থেকে পারভীন আক্তার নামে এক বিধবা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের (হাসপাতাল গেট সংলগ্ন) একটি ডোবা থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সখীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুনুর রশীদ বলেন, প্রাথমিক সুরতহাল দেখে আমাদের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গত ২৯ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন মৃত পারভীন আক্তার। এর আগে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভারে চাকরিরত ছেলে সোহেল রানা ফাহাদের সঙ্গে শেষবার মোবাইলে কথা হয় তার। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।  স্থানীয় সোহেল জানান, পরিবারের সদস্যরা পরদিন তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে থানায় অপহরণ মামলা করেন। মঙ্গলবার রাত থেকে খোঁজাখুঁজির পর বুধবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে পারভীন আক্তারের মরদেহটি উদ্ধার করে স্থানীয় পুলিশ।

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ডোবা থেকে পারভীন আক্তার নামে এক বিধবা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের (হাসপাতাল গেট সংলগ্ন) একটি ডোবা থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুনুর রশীদ বলেন, প্রাথমিক সুরতহাল দেখে আমাদের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ২৯ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন মৃত পারভীন আক্তার। এর আগে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভারে চাকরিরত ছেলে সোহেল রানা ফাহাদের সঙ্গে শেষবার মোবাইলে কথা হয় তার। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

স্থানীয় সোহেল জানান, পরিবারের সদস্যরা পরদিন তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে থানায় অপহরণ মামলা করেন। মঙ্গলবার রাত থেকে খোঁজাখুঁজির পর বুধবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে পারভীন আক্তারের মরদেহটি উদ্ধার করে স্থানীয় পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow