দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের এক স্থানীয় নেতা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ি গ্রামে এলাকাবাসীর উপস্থিতিতে এ ঘটনা ঘটে। দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মো. মুনসুর সরদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত একটি ভিডিও বিতর্কের পর তিনি দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে তিনি এক মণ দুধ দিয়ে গোসল করে প্রকাশ্যে জামায়াতের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন। দেলোয়ার হোসেন বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়না থেকে জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার ক

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের এক স্থানীয় নেতা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ি গ্রামে এলাকাবাসীর উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মো. মুনসুর সরদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত একটি ভিডিও বিতর্কের পর তিনি দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে তিনি এক মণ দুধ দিয়ে গোসল করে প্রকাশ্যে জামায়াতের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়না থেকে জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।’

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন। তাদের মতে, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

তবে এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘দেলোয়ার হোসেন আমাদের ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি না, এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি যাচাই করে বলতে হবে।’

উল্লেখ্য, গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ভিডিও বিতর্কের পর থেকে সাতক্ষীরা জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নূরনগরের এ ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow