দুপুরেই কলকাতায় ফিরতে পারে রাহুলের নিথর দেহ

ভারতে দিঘার কাছে তালসারিতে শুটিং চলাকালীন রোববার (২৯ মার্চ) এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সোমবার (৩০ মার্চ) সকাল থেকেই গোটা টালিপাড়া এবং বিজয়গড়ে অভিনেতার বাড়ির সামনে শোকের ছায়া। ইতোমধ্যে অভিনেতার শেষকৃত্যের প্রস্তুতি ও মরদেহ কলকাতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) সকাল ৮টায় কাঁথি মহকুমা হাসপাতালে রাহুলের মরদেহের ময়নাতদন্ত শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসনিক ও কিছু জটিলতার কারণে তা শুরু হতে সামান্য দেরি হয়। পরে আনুমানিক সকাল ৯টার পর ময়নাতদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। ময়নাতদন্তের পর যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরেই অভিনেতার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। এদিকে ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে এই ঘটনার তদারকি করছেন। দিঘা থেকে মরদেহ কলকাতা পর্যন্ত নিয়ে আসার যাবতীয় দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। দুর্ঘটনাস্থলে ও হাসপাতালে ইতিমধ্যেই পরিদর্শন করেছেন সেখানকার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।  সূত্রমতে, প্রশাসনিক তৎপরতায় সর্বোচ্চ চ

দুপুরেই কলকাতায় ফিরতে পারে রাহুলের নিথর দেহ
ভারতে দিঘার কাছে তালসারিতে শুটিং চলাকালীন রোববার (২৯ মার্চ) এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সোমবার (৩০ মার্চ) সকাল থেকেই গোটা টালিপাড়া এবং বিজয়গড়ে অভিনেতার বাড়ির সামনে শোকের ছায়া। ইতোমধ্যে অভিনেতার শেষকৃত্যের প্রস্তুতি ও মরদেহ কলকাতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) সকাল ৮টায় কাঁথি মহকুমা হাসপাতালে রাহুলের মরদেহের ময়নাতদন্ত শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসনিক ও কিছু জটিলতার কারণে তা শুরু হতে সামান্য দেরি হয়। পরে আনুমানিক সকাল ৯টার পর ময়নাতদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। ময়নাতদন্তের পর যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরেই অভিনেতার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। এদিকে ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে এই ঘটনার তদারকি করছেন। দিঘা থেকে মরদেহ কলকাতা পর্যন্ত নিয়ে আসার যাবতীয় দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। দুর্ঘটনাস্থলে ও হাসপাতালে ইতিমধ্যেই পরিদর্শন করেছেন সেখানকার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।  সূত্রমতে, প্রশাসনিক তৎপরতায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত সমস্ত কাজ শেষ করে অভিনেতাকে শেষবারের মতো তার প্রিয় শহর কলকাতায় ফিরিয়ে আনা যায়। প্রসঙ্গত, গতকাল দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই ভেঙে পড়েছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। রাতে শাশুড়িমায়ের পাশে থাকার পর তিনি এখন ছেলে সহজের কাছে রয়েছেন। উল্লেখ্য, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে দিঘায় গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের সময়েই সমুদ্র তলিয়ে যান রাহুল। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow