দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার
সৌদি আরবে তীব্র গরমে দুপুরে কাজ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানের জন্য সরাসরি সূর্যের আলোর নিচে দুপুরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। এই নিষেধাজ্ঞা ১৫ জুন থেকে শুরু হয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিলের সঙ্গে যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা এবং তীব্র গরমের কারণে তৈরি হওয়া পেশাগত ঝুঁকি কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি সূর্যের আলোর নিচে খোলা আকাশের নিচে কাজ করা নিষিদ্ধ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মেনে চলার প্রবণতা বাড়ার কারণে বিগত বছরগুলোতে এই নিষেধাজ্ঞার বেশ ইতিবাচক ফল পাওয়া গেছে। ২০২৫ সালে এই নিয়ম মেনে চলার হার ছিল ৯৪ শতাংশ।
মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নিয়োগকর্তাদের এই নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজের সময় নির্ধারণ করা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা ন
সৌদি আরবে তীব্র গরমে দুপুরে কাজ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানের জন্য সরাসরি সূর্যের আলোর নিচে দুপুরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। এই নিষেধাজ্ঞা ১৫ জুন থেকে শুরু হয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিলের সঙ্গে যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা এবং তীব্র গরমের কারণে তৈরি হওয়া পেশাগত ঝুঁকি কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি সূর্যের আলোর নিচে খোলা আকাশের নিচে কাজ করা নিষিদ্ধ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মেনে চলার প্রবণতা বাড়ার কারণে বিগত বছরগুলোতে এই নিষেধাজ্ঞার বেশ ইতিবাচক ফল পাওয়া গেছে। ২০২৫ সালে এই নিয়ম মেনে চলার হার ছিল ৯৪ শতাংশ।
মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নিয়োগকর্তাদের এই নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজের সময় নির্ধারণ করা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা করা, উপযুক্ত বিশ্রামের জায়গা ও ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করা, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা এবং অতিরিক্ত গরম বা হিট স্ট্রোকের ঝুঁকি ও তা প্রতিরোধের উপায় সম্পর্কে কর্মীদের সচেতন করা। পাশাপাশি, তীব্র গরমের সময় কর্মীদের শারীরিক অবস্থার ওপর নজর রাখার জন্যও নিয়োগকর্তাদের উৎসাহিত করা হয়েছে।
উষ্ণ আবহাওয়ায় কাজ করার ঝুঁকি মোকাবিলা এবং সরাসরি সূর্যালোকের কারণে হওয়া পেশাগত দুর্ঘটনা ও অসুস্থতা কমাতে নিয়োগকর্তা ও পেশাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তার জন্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এর উদ্দেশ্য হলো সবাইকে প্রয়োজনীয় সুরক্ষা নিয়ম ও সর্বোত্তম কার্যপদ্ধতিগুলো বুঝতে সাহায্য করা।
এ ছাড়া, দুপুরবেলার এই কর্মবিরতির নিয়ম লঙ্ঘনের যে কোনো ঘটনা দেখতে পেলে তা মন্ত্রণালয়ের ইউনিফাইড কল সেন্টার নম্বর ১৯৯১১-এ কল করে অথবা তাদের স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিপোর্ট করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।