দুপুরে প্রতিশ্রুতি, রাতেই সিদ্ধান্ত: তামিমের পদক্ষেপে উচ্ছ্বসিত রোমানা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গে গতকাল দেখা করেন ক্রিকেটার ওয়েলফায়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সদস্যরা। সেখানে নারী দলের নানা সমস্যার কথা তুলে ধরেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। দুপুরে নতুন সভাপতিকে বলার পর রাতেই দেখা যায় বেতন বেড়েছে নারী ক্রিকেটারদের। এত দ্রুত প্রতিক্রিয়া আশা না করলেও এটিকে দারুণ ইতিবাচক দিক হিসেবে দেখছেন রুমানা। জাগো নিউজের সঙ্গে আলাপকালে রুমানা জানান, তামিম ইকবালের সঙ্গে সাক্ষাতে নারী ক্রিকেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল বেতন কাঠামো, অনূর্ধ্ব–১৯ দল থেকে উঠে আসা ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধি এবং নারী ক্রিকেটারদের বিভিন্ন সুযোগ–সুবিধা। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন বেতন কাঠামো, যারা অনূর্ধ্ব–১৯ থেকে যেসব ক্রিকেটার বের হয়ে আসছে তাদের বেতন বৃদ্ধি, এবং বিভিন্ন ফ্যাসিলিটিজ নিয়ে কথা হয়েছে। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা বাড়ানোর চেষ্টা করবেন।’ এর কয়েক ঘণ্টা পর মিডিয়া ব্রিফিংয়ে তামিম জানান, নতুন কাঠামো অনুযায়ী নারী ক্রিকেটাররা টি–টোয়েন্টি ম্যাচে পাবেন ১০ হাজার টাকা, ওয়

দুপুরে প্রতিশ্রুতি, রাতেই সিদ্ধান্ত: তামিমের পদক্ষেপে উচ্ছ্বসিত রোমানা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গে গতকাল দেখা করেন ক্রিকেটার ওয়েলফায়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সদস্যরা। সেখানে নারী দলের নানা সমস্যার কথা তুলে ধরেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। দুপুরে নতুন সভাপতিকে বলার পর রাতেই দেখা যায় বেতন বেড়েছে নারী ক্রিকেটারদের। এত দ্রুত প্রতিক্রিয়া আশা না করলেও এটিকে দারুণ ইতিবাচক দিক হিসেবে দেখছেন রুমানা।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে রুমানা জানান, তামিম ইকবালের সঙ্গে সাক্ষাতে নারী ক্রিকেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল বেতন কাঠামো, অনূর্ধ্ব–১৯ দল থেকে উঠে আসা ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধি এবং নারী ক্রিকেটারদের বিভিন্ন সুযোগ–সুবিধা।

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন বেতন কাঠামো, যারা অনূর্ধ্ব–১৯ থেকে যেসব ক্রিকেটার বের হয়ে আসছে তাদের বেতন বৃদ্ধি, এবং বিভিন্ন ফ্যাসিলিটিজ নিয়ে কথা হয়েছে। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা বাড়ানোর চেষ্টা করবেন।’

এর কয়েক ঘণ্টা পর মিডিয়া ব্রিফিংয়ে তামিম জানান, নতুন কাঠামো অনুযায়ী নারী ক্রিকেটাররা টি–টোয়েন্টি ম্যাচে পাবেন ১০ হাজার টাকা, ওয়ানডে ম্যাচে ১৫ হাজার এবং লাল বলের ম্যাচে ২০ হাজার টাকা। এছাড়া ঘরোয়া চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের মাসিক বেতন ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

এত দ্রুত প্রতিক্রিয়া পাওয়া উচ্ছ্বসিত রুমানা বলেন, ‘সত্যি বলতে এভাবে আশা করিনি যে এত দ্রুত কোনো রেসপন্স আসবে। তারপরও উনি অনেক সুন্দরভাবে আমাদের সব কথা শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন—আপনাদের জন্য সব করা হবে, কোনো টেনশন করার দরকার নেই।’

রুমানা আরও জানান, নারী ক্রিকেটের প্রিমিয়ার লিগ নিয়েও আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই লিগটি চালুর ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি। রুমানা বলছিলেন, ‘প্রিমিয়ার লিগ নিয়ে উনি (তামিম) বলেছেন ক্লাবগুলোর সঙ্গে কথা বলবেন। আজ সন্ধ্যায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে একটি মিটিং হওয়ার কথা আছে। তবে এখনো কিছু পরিষ্কার হয়নি। আমাদের জানিয়েছেন তারা খুব চেষ্টা করবেন প্রিমিয়ার লিগটা চালানোর।’

সাবেক দুই সভাপতির সময়ের তুলনায় নতুন সভাপতি তামিম ইকবালের কাছ থেকে তাদের প্রত্যাশা বেশি বলেও জানান রুমানা। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বেশিদিন হয়নি বলেই তামিম দেশের ক্রিকেটের বাস্তবতা ভালোভাবে বোঝেন।

রুমানার কথা, ‘প্রত্যাশা তো সবসময়ই থাকে। তবে তামিম ইকবাল ভাই একজন কারেন্ট প্লেয়ার ছিলেন। তাই তার কাছ থেকে আমাদের প্রত্যাশা বেশি থাকবে। কারণ উনি বাংলাদেশের পরিস্থিতির সবকিছু খুব ভালোভাবে জানেন এবং দেখেছেন। এসব বিষয় উনি ভালো বুঝবেন।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow