দুপুরে শর্করা কমাতে খান পুষ্টিকর এগ সালাদ
দুপুরে ভারী খাবার বা ভাত খেলে কাজের মাঝে ঘুম আসে অনেকেরই। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন, তারা খোঁজেন এমন কিছু, যা হবে হালকা কিন্তু পুষ্টিকর। ডিম প্রোটিনের একটি সহজলভ্য উৎস, যা শরীরের জন্য খুবই উপকারী। এর সঙ্গে কিছু সবজি ও হালকা ড্রেসিং যোগ করলে তৈরি হয় দারুণ স্বাদের এগ সালাদ, যা দুপুরের খাবারের জন্য একদম উপযুক্ত। অল্প সময়েই ঘরের উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই স্বাস্থ্যকর এগ সালাদ। উপকরণ ১. সেদ্ধ ডিম ৩টি টুকরা করা২. শসা কুচি আধা কাপ৩. টমেটো কুচি আধা কাপ৪. পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ৫. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ৬. লেবুর রস ১ টেবিল চামচ৭. লবণ স্বাদমতো৮. গোলমরিচ গুঁড়া সামান্য৯. টক দই ২ টেবিল চামচ প্রস্তুত প্রণালি একটি বড় বাটিতে সেদ্ধ ডিম নিয়ে নিন। এরপর এতে শসা, টমেটো ও পিঁয়াজ কুচি যোগ করুন। ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার টক দই, লবণ, গোলমরিচ গুঁড়া ও লেবুর রস দিয়ে মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে সালাদটি প্রস্তুত। তাৎক্ষণিক পরিবেশন করতে পারেন। হালকা ঠান্ডা করে খেলে আরও ভালো লাগবে। এএমপি/এমএস
দুপুরে ভারী খাবার বা ভাত খেলে কাজের মাঝে ঘুম আসে অনেকেরই। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন, তারা খোঁজেন এমন কিছু, যা হবে হালকা কিন্তু পুষ্টিকর।
ডিম প্রোটিনের একটি সহজলভ্য উৎস, যা শরীরের জন্য খুবই উপকারী। এর সঙ্গে কিছু সবজি ও হালকা ড্রেসিং যোগ করলে তৈরি হয় দারুণ স্বাদের এগ সালাদ, যা দুপুরের খাবারের জন্য একদম উপযুক্ত।
অল্প সময়েই ঘরের উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই স্বাস্থ্যকর এগ সালাদ।
উপকরণ
১. সেদ্ধ ডিম ৩টি টুকরা করা
২. শসা কুচি আধা কাপ
৩. টমেটো কুচি আধা কাপ
৪. পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৫. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৬. লেবুর রস ১ টেবিল চামচ
৭. লবণ স্বাদমতো
৮. গোলমরিচ গুঁড়া সামান্য
৯. টক দই ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
একটি বড় বাটিতে সেদ্ধ ডিম নিয়ে নিন। এরপর এতে শসা, টমেটো ও পিঁয়াজ কুচি যোগ করুন। ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার টক দই, লবণ, গোলমরিচ গুঁড়া ও লেবুর রস দিয়ে মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে সালাদটি প্রস্তুত।
তাৎক্ষণিক পরিবেশন করতে পারেন। হালকা ঠান্ডা করে খেলে আরও ভালো লাগবে।
এএমপি/এমএস
What's Your Reaction?