দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
চলমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি জালভোট ও তিন জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সমন্বয় সেলের তথ্য থেকে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত দেশে ১৪টি স্থানে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ জায়গায়। দেশের সব কেন্দ্রের মধ্যে ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সূত্র থেকে আরও জানা গেছে, সারাদেশে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে ৩টি জায়গায়। এছাড়া ছয়জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি। অগ্নিসংযোগের ঘটনা পাওয়া গেছে ৪টি স্থানে এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।
চলমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি জালভোট ও তিন জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সমন্বয় সেলের তথ্য থেকে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত দেশে ১৪টি স্থানে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ জায়গায়। দেশের সব কেন্দ্রের মধ্যে ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
সূত্র থেকে আরও জানা গেছে, সারাদেশে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে ৩টি জায়গায়। এছাড়া ছয়জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি। অগ্নিসংযোগের ঘটনা পাওয়া গেছে ৪টি স্থানে এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।
What's Your Reaction?