দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮ শতাংশ: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত দেশে প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। এসব কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। তিনি আরও জানান, বাকি কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে এগোচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮ শতাংশ: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত দেশে প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। এসব কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

তিনি আরও জানান, বাকি কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে এগোচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow