দুর্ঘটনাকবলিত বাসযাত্রীদের উদ্ধার ও চিকিৎসা দিলো কোস্টগার্ড

টেকনাফের দমদমিয়ায় দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের যাত্রীদের উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জুন) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে টেকনাফ থানাধীন দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার ফলে নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে এবং অনেকে আহত হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। এসময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। কোস্টগার্ড সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় বাসের ভেতরে আটকে পড়া সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে কোস্টগার্ডের মেডিকেল টিম আহত যাত্রীদের জরুরি প্রাথমিক চিকিৎস

দুর্ঘটনাকবলিত বাসযাত্রীদের উদ্ধার ও চিকিৎসা দিলো কোস্টগার্ড

টেকনাফের দমদমিয়ায় দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের যাত্রীদের উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জুন) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে টেকনাফ থানাধীন দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার ফলে নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে এবং অনেকে আহত হয়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। এসময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে।

কোস্টগার্ড সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় বাসের ভেতরে আটকে পড়া সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

পরবর্তীতে কোস্টগার্ডের মেডিকেল টিম আহত যাত্রীদের জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আহতদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow