দুর্নীতিমুক্ত দেশ গড়তে গণরায় বাস্তবায়নের বিকল্প নেই: ফজলুর রহমান

দুর্নীতিমুক্ত দেশ গড়তে সত্যিকারের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জয়পুরহাট-১ আসনের জামায়াতের এমপি ফজলুর রহমান সাঈদ। শনিবার (৪ জুলাই) বিকালে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে ১১ দলীয় ঐক্যের ডাকা এক গণমিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে দেওয়া বক্তব্যে এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, ৪৭ সাল থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলার মানুষ বারবার ধোঁকা খেয়েছে। ৩৬ দিনের ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনে স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তারা জুলাই সনদের মূল সিদ্ধান্ত সুকৌশলে বাদ দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে। তিনি আরও বলেন, ক্ষমতায় থাকা ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিস্তার সম্ভব নয়। এসব বন্ধ করে অবিলম্বে সত্যিকারের গণরায় বাস্তবায়ন না করলে এ দেশের ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে বলে তিনি হুঁশিয়ারি দেন। জেলা ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট

দুর্নীতিমুক্ত দেশ গড়তে গণরায় বাস্তবায়নের বিকল্প নেই: ফজলুর রহমান

দুর্নীতিমুক্ত দেশ গড়তে সত্যিকারের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জয়পুরহাট-১ আসনের জামায়াতের এমপি ফজলুর রহমান সাঈদ।

শনিবার (৪ জুলাই) বিকালে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে ১১ দলীয় ঐক্যের ডাকা এক গণমিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে দেওয়া বক্তব্যে এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, ৪৭ সাল থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলার মানুষ বারবার ধোঁকা খেয়েছে। ৩৬ দিনের ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনে স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তারা জুলাই সনদের মূল সিদ্ধান্ত সুকৌশলে বাদ দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে।

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকা ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিস্তার সম্ভব নয়। এসব বন্ধ করে অবিলম্বে সত্যিকারের গণরায় বাস্তবায়ন না করলে এ দেশের ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

জেলা ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাশেদুল আলম সবুজ, জেলা নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির এবং জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি আনোয়ার হোসেন প্রমুখ।

মাহফুজ রহমান/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow