দুর্নীতি হলে জেলে দিতেও দ্বিধাবোধ করব না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিন্দু পরিমাণ দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে জেলে দিতেও দ্বিধাবোধ করব না। প্রতিমন্ত্রী বলেন, নয়ছয় বুজ দিয়ে কাজ করা যাবে না, মনে রাখবেন এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন, এটা তারেক রহমানের সরকার। সোমবার (২৫ মে) পঞ্চগড়ের মাড়েয়া এলাকায় আউলিয়ারঘাটে ওয়াই ব্রিজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন তিনি। রড, বালি, সিমেন্টের গুণগত মান যাচাই করে প্রতিমন্ত্রী বলেন, এই ব্রিজ বারবার হবে না, একবারই হবে। তাই নয়ছয় বাদ দিয়ে দেশের মানুষের জন্য চিন্তা করে স্বচ্ছ ধারায় ফিরে আসুন। কাজ করতে যেকোনো প্রতিবন্ধকতা তৈরি হলে স্থানীয় এমপি হিসেবে আমি আপনাদের সহযোগিতা করব। এসময় পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বিএনপি নেতা রিয়েল প্রধানসহ স্থানীয় ব্যক্তি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর নৌকাডুবির ঘটনায় ৭২
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিন্দু পরিমাণ দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে জেলে দিতেও দ্বিধাবোধ করব না।
প্রতিমন্ত্রী বলেন, নয়ছয় বুজ দিয়ে কাজ করা যাবে না, মনে রাখবেন এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন, এটা তারেক রহমানের সরকার।
সোমবার (২৫ মে) পঞ্চগড়ের মাড়েয়া এলাকায় আউলিয়ারঘাটে ওয়াই ব্রিজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন তিনি।
রড, বালি, সিমেন্টের গুণগত মান যাচাই করে প্রতিমন্ত্রী বলেন, এই ব্রিজ বারবার হবে না, একবারই হবে। তাই নয়ছয় বাদ দিয়ে দেশের মানুষের জন্য চিন্তা করে স্বচ্ছ ধারায় ফিরে আসুন। কাজ করতে যেকোনো প্রতিবন্ধকতা তৈরি হলে স্থানীয় এমপি হিসেবে আমি আপনাদের সহযোগিতা করব।
এসময় পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বিএনপি নেতা রিয়েল প্রধানসহ স্থানীয় ব্যক্তি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর নৌকাডুবির ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছিল। শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৮০ জনের মতো মানুষ শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে।
এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। পরে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস টানা চার দিন ধরে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রথমদিনে ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়।
দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে ২২ জনের লাশ উদ্ধার করা হয়। পঞ্চম থেকে ১৮তম দিনে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত ৭১ জনের লাশ উদ্ধার করা হয়। একজন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি হলেন সরেন্দ্র নাথ বর্মণ (৬৩)।
What's Your Reaction?