দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে একচোখের দৃষ্টি হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজীবী। সোমবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আঘাতের পর অস্ত্রোপচার করেও শ্যামলের চোখ রক্ষা করা যায়নি। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে পারিবারিক কাজে ঢাকায় যান শ্যামল। কাজ সেরে ওইদিন রাতেই চট্টগ্রামগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন তিনি। রাত আনুমানিক দেড়টার দিকে ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় বাইরে থেকে হঠাৎ করে পাথর ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এতে করে পাথরের আঘাতে শ্যামলের ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নেমে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা কয়েক ঘণ্টা অস্ত্রোপচার করেও তার চোখটি রক্ষা করা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার খব

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে একচোখের দৃষ্টি হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজীবী।

সোমবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আঘাতের পর অস্ত্রোপচার করেও শ্যামলের চোখ রক্ষা করা যায়নি।

আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে পারিবারিক কাজে ঢাকায় যান শ্যামল। কাজ সেরে ওইদিন রাতেই চট্টগ্রামগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন তিনি। রাত আনুমানিক দেড়টার দিকে ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় বাইরে থেকে হঠাৎ করে পাথর ছুড়তে থাকে দুর্বৃত্তরা।

এতে করে পাথরের আঘাতে শ্যামলের ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নেমে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা কয়েক ঘণ্টা অস্ত্রোপচার করেও তার চোখটি রক্ষা করা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার খবর পেয়ে আহত ব্যক্তি ও তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পাথর নিক্ষেপের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে রেল পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আউটার পৈরতলা এলাকায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে নাইমুল হাসান রাব্বি নামে এক যুবক মাথায় আঘাতপ্রাপ্ত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow