দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি দূর করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করব : নবী উল্লাহ

ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নবী উল্লাহ নবী বলেছেন, আমি কোনো বিতর্কিত ভাবে নয়, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত জনতার এমপি হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এলাকায় দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি দূর করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করব।  বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে এসব কথা বলেন তিনি। দিনব্যাপী ডিএসসিসির ৬২ নম্বর ওয়ার্ডের প্রতিটি এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যা, নাগরিক দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। নবী উল্লাহ নবী বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে ঢাকা-৫ কে একটি বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক আসন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান, নারীদের ক্ষমতায়ন এবং মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।  তিনি আরও বলেন, ঢাকা-৫ এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া নারীদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করব। বিএনপির চেয়ারম্যান তারেক রহম

দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি দূর করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করব : নবী উল্লাহ
ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নবী উল্লাহ নবী বলেছেন, আমি কোনো বিতর্কিত ভাবে নয়, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত জনতার এমপি হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এলাকায় দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি দূর করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করব।  বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে এসব কথা বলেন তিনি। দিনব্যাপী ডিএসসিসির ৬২ নম্বর ওয়ার্ডের প্রতিটি এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যা, নাগরিক দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। নবী উল্লাহ নবী বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে ঢাকা-৫ কে একটি বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক আসন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান, নারীদের ক্ষমতায়ন এবং মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।  তিনি আরও বলেন, ঢাকা-৫ এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া নারীদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ডের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নারীদের স্বাবলম্বী করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জামসেদুল আলম, সদস্য সচিব ফেরদৌস হোসেন রনিসহ নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow