দুর্বৃত্তের গুলিতে আহত যুবকের ঢামেকে মৃত্যু
রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত মো. রাফি হুসাইন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৪ মে রাতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আরও পড়ুনসেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড কলাবাগান থানার নিখোঁজ সেই এসআই উদ্ধার নিহত রাফির দুলাভাই আব্দুস সাত্তার বলেন, রাফির অনলাইনে ব্যবসা ছিল এবং নিজ বাসাভাড়া দিয়ে সংসার চালাতেন। আমরা জানতে পেরেছি— একই এলাকার ইমন, শাহাবুদ্দিন, রেজাউল, মিন্টু তার কাছে শাহীন নামের এক ব্যক্তির খোঁজ জানতে চান। শাহীনের তথ্য না দিতে পারায় রাফিকে প্রথমে মারধর করে, পরে পাজরে গুলি করে পালিয়ে যায়। লালবাগ থানার শহীদনগর আর এন ডি রোডের ২০/১ নম্বর বাসার তাজউদ্দিনের ছেলে রাফি হুসাইন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ১৪ মে শহীদনগর এলাকা থেকে গুলিবি
রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত মো. রাফি হুসাইন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ১৪ মে রাতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
আরও পড়ুন
সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
কলাবাগান থানার নিখোঁজ সেই এসআই উদ্ধার
নিহত রাফির দুলাভাই আব্দুস সাত্তার বলেন, রাফির অনলাইনে ব্যবসা ছিল এবং নিজ বাসাভাড়া দিয়ে সংসার চালাতেন। আমরা জানতে পেরেছি— একই এলাকার ইমন, শাহাবুদ্দিন, রেজাউল, মিন্টু তার কাছে শাহীন নামের এক ব্যক্তির খোঁজ জানতে চান। শাহীনের তথ্য না দিতে পারায় রাফিকে প্রথমে মারধর করে, পরে পাজরে গুলি করে পালিয়ে যায়।
লালবাগ থানার শহীদনগর আর এন ডি রোডের ২০/১ নম্বর বাসার তাজউদ্দিনের ছেলে রাফি হুসাইন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ১৪ মে শহীদনগর এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে এক যুবক ঢামেকে আসেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর
What's Your Reaction?