দুর্বৃত্তের হামলায় আহত বাক্‌প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু 

কিশোরগঞ্জের তাড়াইলে দুর্বৃত্তের হামলায় হাবুল মিয়া (৫২) নামে শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক ভিক্ষুক মারা গেছেন। এ ঘটনায় নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে তাড়াইল থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।  সোমবার (০৩ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবুল মিয়া উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তিনি একজন শারীরিক ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন। হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন। পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির সামনের সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা হাবুল মিয়ার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ‍দুর্বৃত্তরা। প্রতিবন্ধী হওয়ায় তিনি সাহায্যের জন্য ডাক দিতে পারেননি। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ

দুর্বৃত্তের হামলায় আহত বাক্‌প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু 
কিশোরগঞ্জের তাড়াইলে দুর্বৃত্তের হামলায় হাবুল মিয়া (৫২) নামে শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক ভিক্ষুক মারা গেছেন। এ ঘটনায় নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে তাড়াইল থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।  সোমবার (০৩ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবুল মিয়া উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তিনি একজন শারীরিক ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন। হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন। পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির সামনের সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা হাবুল মিয়ার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ‍দুর্বৃত্তরা। প্রতিবন্ধী হওয়ায় তিনি সাহায্যের জন্য ডাক দিতে পারেননি। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাড়াইল থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow