দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২
বগুড়া শহরের আটাপাড়া এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাশেদ শেখ (৩৫) এবং তার ছোট ভাই রাকিব (৩০)। তারা বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার বাসিন্দা এবং জিল্লুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফির্সার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আটাপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রাশেদ ও রাকিবের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। বগুড়ার শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন জানান, রাশেদ এক নম্বর ওয়ার্ডের যুগ্ম আহবায়ক। রাশেদের শারীরিক অবস্থা ভালো না। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। ওসি ইব্রাহীম আলী জানান, স্থানীয় লোকজন আহত দুই ভাইকে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে বগুড়
বগুড়া শহরের আটাপাড়া এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাশেদ শেখ (৩৫) এবং তার ছোট ভাই রাকিব (৩০)। তারা বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার বাসিন্দা এবং জিল্লুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফির্সার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আটাপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রাশেদ ও রাকিবের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
বগুড়ার শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন জানান, রাশেদ এক নম্বর ওয়ার্ডের যুগ্ম আহবায়ক। রাশেদের শারীরিক অবস্থা ভালো না। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।
ওসি ইব্রাহীম আলী জানান, স্থানীয় লোকজন আহত দুই ভাইকে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তির পরামর্শ দেন।
তিনি জানান, ফুলবাড়ী ফাঁড়ির এসআই আনাহার মাদকবিরোধী অভিযানে ওই এলাকায় মাদক ব্যবসায়ী দয়ালকে ধরতে যায়। এই খবরে দয়াল রাশেদের ওপর সন্দেহে হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এ বিষয়ে আমাদের গোয়েন্দা তথ্য অব্যাহত রয়েছে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জানান, কিছুক্ষণ আগে ঘটনাটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছেন। পারিবারিক কাজে তিনি ব্যস্ত আছেন, তবে কী কারণে হামলা হয়েছে সে কারণ তিনি জানাতে পারেননি। পরে খোঁজ নিয়ে জানাবেন বলে তিনি জানিয়েছেন।
What's Your Reaction?