দূষণ নিয়ন্ত্রণে ১০টি আধুনিক যানবাহন পরিদর্শন কেন্দ্র স্থাপন করা হবে

  যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ১০টি আধুনিক যানবাহন পরিদর্শন কেন্দ্র বা ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা হবে। সেই সঙ্গে ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ রোধে আগামী অর্থবছরে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। বায়ু দূষণ কমাতে ১৫টি ক্যামস (Continuous Air Monitoring Station) এবং ১৬টি সি-ক্যামসের মাধ্যমে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণ করা। এছাড়া ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন গাইডলাইন ও হালনাগাদ বিধিমালা প্রণয়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী। মন্ত্রী বলেন, রিডিউস, রিইউজ ও রিসাইক্যাল (থ্রি আর) নীতির আওতায় আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া তিনি জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। আরএএস/এমএমএআর

দূষণ নিয়ন্ত্রণে ১০টি আধুনিক যানবাহন পরিদর্শন কেন্দ্র স্থাপন করা হবে

 

যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ১০টি আধুনিক যানবাহন পরিদর্শন কেন্দ্র বা ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা হবে। সেই সঙ্গে ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ রোধে আগামী অর্থবছরে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। বায়ু দূষণ কমাতে ১৫টি ক্যামস (Continuous Air Monitoring Station) এবং ১৬টি সি-ক্যামসের মাধ্যমে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণ করা।

এছাড়া ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন গাইডলাইন ও হালনাগাদ বিধিমালা প্রণয়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, রিডিউস, রিইউজ ও রিসাইক্যাল (থ্রি আর) নীতির আওতায় আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া তিনি জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।

আরএএস/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow