দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

তোমার চোখের অন্তঃসলিলে অগ্নিবর্ণ প্রদীপ জ্বলে, আমি তার শিখায় দগ্ধ নই, আমি সেই দহনে ধাতবীভূত। প্রেম আমার কাছে উৎসব নয়— প্রেম দীর্ঘতর দীক্ষা, যেখানে স্বত্বা ক্ষয়ে ক্ষয়ে নবরূপে পুনর্লিপ্ত। তুমি নিকটে নও— তবু অনুপস্থিতির কুহকে আমার উপস্থিতি খোদিত থাকে নীরব অক্ষরে। শূন্যতার গর্ভে গর্বিত আমার সমস্ত প্রাপ্তির অভিসার, অভাবের শিলালিপিতে উৎকীর্ণ প্রার্থনার ধ্বনি। তোমার নাম উচ্চারণ না করার মধ্যেই নামটি জ্বলে ওঠে, নীরবতার স্তম্ভে দীপশিখা আঁকে নীলাভ ছায়া। আমার অহংকারের মরুভূমিতে তুমি এক ক্ষীণ নদী, যার স্পর্শে ধূলি অঙ্কুরিত হয় অনিবার্য সবুজে। প্রেম এখানে দখল নয়— প্রেম আত্মসমর্পণের দহন, নিজেকে ক্ষয় করে অপরের অস্তিত্বে অভিষেক। আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি অনামা অক্ষর, যে অক্ষরে লিখিত থাকে আমার সমগ্র অনুবাদ।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow