দেশের মানুষের সামর্থ্য বিবেচনায় জ্বালানির দাম সমন্বয়ের আহ্বান
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দেশের মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনায় জ্বালানির দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। সোমবার (১ জুন) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। গত ৩১ মে রাত ১২টা থেকে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের যুক্তি দেখিয়ে জ্বালানির দাম আবারও বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করলেও দেশে দাম বাড়ার প্রবণতাই বেশি দেখা যায়। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলেও তার সুফল ভোক্তারা পান না। তিনি অভিযোগ করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে। ফলে দ্রব্যমূল্য আরও বেড়ে যায়, কিন্তু পরে জ্বালানির দাম কমলেও বাজারে পণ্যের দাম আর আগের অবস্থায় ফিরে আসে না। ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জ্বালানির ক্ষেত্রে বিশ্ববা
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দেশের মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনায় জ্বালানির দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছেন।
সোমবার (১ জুন) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
গত ৩১ মে রাত ১২টা থেকে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের যুক্তি দেখিয়ে জ্বালানির দাম আবারও বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করলেও দেশে দাম বাড়ার প্রবণতাই বেশি দেখা যায়। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলেও তার সুফল ভোক্তারা পান না।
তিনি অভিযোগ করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে। ফলে দ্রব্যমূল্য আরও বেড়ে যায়, কিন্তু পরে জ্বালানির দাম কমলেও বাজারে পণ্যের দাম আর আগের অবস্থায় ফিরে আসে না।
ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জ্বালানির ক্ষেত্রে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জনগণকে ক্রমাগত ঊর্ধ্বমুখী ব্যয়ের চাপে ফেলা হচ্ছে। সরকারের এমন জনস্বার্থবিরোধী নীতির পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে যাচ্ছে। নতুন সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা ছিল, ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে তা ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব সরকারের। কিন্তু সেই চাপ পুরোপুরি জনগণের ওপর চাপিয়ে দিলে সরকারের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
বিবৃতিতে তিনি সরকারের প্রতি মানুষের আর্থিক বোঝা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বিশ্ববাজারের পরিবর্তে দেশের জনগণের ক্রয়ক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় জ্বালানির মূল্য নির্ধারণের দাবি জানান।
এসএম/এসএনআর
What's Your Reaction?