দেশের ম্যাচ না দেখে প্রেমিকার অনুষ্ঠানে ট্রুডো, ব্যাপক সমালোচনা

চলমান ফুটবল বিশ্বকাপে নিজ দেশের প্রথম ম্যাচের বদলে প্রেমিকা পপ সুপারস্টার কেটি পেরির পারফর্ম্যান্স দেখতে গিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবশ্য সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। বলেছেন, প্রেমিকে দায়িত্ব পালন করাটাও কম গুরুত্বপূর্ণ নয়। জানা গেছে, শুক্রবার (১২ জুন) ট্রুডো নিজ দেশের খেলা দেখার বদলে যুক্তরাষ্ট্রের একটি ম্যাচ দেখতে যান। সেখানে ম্যাচ শুরু হওয়ার আগে তার প্রেমিকা কেটি পেরি পারফর্ম করেন। স্টেডিয়ামে থাকা ক্যামেরাগুলোর ফুটেজে দেখা যায়, পেরি মঞ্চ থেকে ছুটে এসে কানাডার সাবেক প্রধানমন্ত্রীকে চুম্বন করে অভ্যর্থনা জানাচ্ছেন। ম্যাচজুড়ে টেলিভিশনের বিভিন্ন ক্লিপে এই জুটিকে গ্যালারিতে বসে বিয়ার পান করতে ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। বিষয়টি নিয়ে অনলাইনে অনেক কানাডিয়ান নাগরিক বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করেছেন। টরন্টো থেকে একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী ট্রুডোর এই আচরণকে ‘দেশের জন্য চরম অপমান’ বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও লেখেন, এটি কতটা কুরুচিপূর্ণ তা বলে বোঝানো যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিপগুলো ভাইরাল হতে শুরু করলে অন্যরাও ট্রুডোকে ‘বিশ্বাসঘা

দেশের ম্যাচ না দেখে প্রেমিকার অনুষ্ঠানে ট্রুডো, ব্যাপক সমালোচনা

চলমান ফুটবল বিশ্বকাপে নিজ দেশের প্রথম ম্যাচের বদলে প্রেমিকা পপ সুপারস্টার কেটি পেরির পারফর্ম্যান্স দেখতে গিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবশ্য সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। বলেছেন, প্রেমিকে দায়িত্ব পালন করাটাও কম গুরুত্বপূর্ণ নয়।

জানা গেছে, শুক্রবার (১২ জুন) ট্রুডো নিজ দেশের খেলা দেখার বদলে যুক্তরাষ্ট্রের একটি ম্যাচ দেখতে যান। সেখানে ম্যাচ শুরু হওয়ার আগে তার প্রেমিকা কেটি পেরি পারফর্ম করেন।

স্টেডিয়ামে থাকা ক্যামেরাগুলোর ফুটেজে দেখা যায়, পেরি মঞ্চ থেকে ছুটে এসে কানাডার সাবেক প্রধানমন্ত্রীকে চুম্বন করে অভ্যর্থনা জানাচ্ছেন। ম্যাচজুড়ে টেলিভিশনের বিভিন্ন ক্লিপে এই জুটিকে গ্যালারিতে বসে বিয়ার পান করতে ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

বিষয়টি নিয়ে অনলাইনে অনেক কানাডিয়ান নাগরিক বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করেছেন। টরন্টো থেকে একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী ট্রুডোর এই আচরণকে ‘দেশের জন্য চরম অপমান’ বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও লেখেন, এটি কতটা কুরুচিপূর্ণ তা বলে বোঝানো যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিপগুলো ভাইরাল হতে শুরু করলে অন্যরাও ট্রুডোকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘প্রতারক’ বলে আখ্যা দেন।

এদিকে, এসব সমালোচনার জবাব দিয়েছেন কানাডার সাবেক এই প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে কানাডার পতাকার ইমোজি যুক্ত করে তিনি লেখেন, মাঝে মাঝে সাপোর্টিভ প্রেমিকের দায়িত্ব পালন করতে হয়। আর আপনারা জানেন, ফুটবল বিশ্বকাপে আমি কাকে সমর্থন করছি।

কানাডার সাবেক এই প্রধানমন্ত্রী টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি মিস করেছেন। শুক্রবার (১২ জুন) স্থানীয় সময় বিকেল ৩টায় দুই দলের এই খেলা শুরু হয়েছিল।

কানাডার ম্যাচটি ছেড়ে ট্রুডো লস অ্যাঞ্জেলেসে বসে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলে প্যারাগুয়েকে হারানোর ম্যাচটি দেখেছেন। এই ম্যাচটিও শুক্রবার (১২ জুন) নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হয়।

টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্বোধনী ম্যাচগুলোর খেলা চলে।

৫৩ বছর বয়সী কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ৪১ বছর বয়সী সঙ্গীত শিল্পী কেটি পেরিকে ২০২৫ সালের জুলাই থেকে প্রকাশ্যে একসঙ্গে দেখা যাচ্ছে। ওই বছরের ডিসেম্বরে ইনস্টাগ্রামের একটি পোস্টের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেন।

এর আগে ২০২৩ সালে বিচ্ছেদের মাধ্যমে টিভি উপস্থাপক সোফি গ্রেগোয়ারের সাথে ১৮ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টানেন ট্রুডো। তাদের তিন সন্তান রয়েছে।

সূত্র: বিবিসি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow