দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হাতিয়ায়, ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিলিমিটার
বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ভারী বর্ষণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে হাতিয়া আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আবহাওয়া অফিস সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে হাতিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়া ও উত্তাল সাগরের কারণে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, গ্রামীণ সড়ক, বাজার ও বসতবাড়ির আঙিনায় পানি জমে গেছে। অনেক স্থানে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও কৃষিজমিও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ধানের বীজতলা, শাকসবজি ও মাছের ঘেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। হাতিয়া আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান বলেন, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সক
বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ভারী বর্ষণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে হাতিয়া আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া অফিস সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে হাতিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়া ও উত্তাল সাগরের কারণে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, গ্রামীণ সড়ক, বাজার ও বসতবাড়ির আঙিনায় পানি জমে গেছে। অনেক স্থানে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও কৃষিজমিও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ধানের বীজতলা, শাকসবজি ও মাছের ঘেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
হাতিয়া আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান বলেন, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত হাতিয়ায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার পরিস্থিতি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। নিচু এলাকায় যাতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোনো স্থানে জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনগণকে অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।
What's Your Reaction?