দেশে আবারও ভূমিকম্প

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানায়, রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯° পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার। ইএমএসসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম, কক্সবাজার এবং আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে ইএমএসসির ওয়েবসাইটে জানানো হয়েছে।

দেশে আবারও ভূমিকম্প

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানায়, রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯° পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।

ইএমএসসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম, কক্সবাজার এবং আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে ইএমএসসির ওয়েবসাইটে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow