দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ জন হাজি

পবিত্র হজ পালন শেষে ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন দেশে ফেরেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন দেশে ফিরেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।  শুক্রবার (৩০ মে) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি (এসভি-৫৮০৬) শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। হাজিদের নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে হজ প্রশাসনিক দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। শনিবার বিকেলে মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের এক নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)-এর সভাপতিত্বে আয়োজিত সভায় হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজতর করা এবং সৌদি আরবে অবস্থানরত হাজিদের আবাসন ও চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা

দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ জন হাজি

পবিত্র হজ পালন শেষে ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন দেশে ফেরেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন দেশে ফিরেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। 

শুক্রবার (৩০ মে) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি (এসভি-৫৮০৬) শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

হাজিদের নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে হজ প্রশাসনিক দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

শনিবার বিকেলে মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের এক নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)-এর সভাপতিত্বে আয়োজিত সভায় হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজতর করা এবং সৌদি আরবে অবস্থানরত হাজিদের আবাসন ও চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ এবং বেসরকারি কোটা ছিল ৭৩ হাজার ৯৩৫ জন । হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়। ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে বলে জানা গেছে।

এমইউ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow