দেশে ফের কমে গেল স্বর্ণের দাম
দেশের বাজারে টানা দুই দফা দাম কমানোর পর আবারও স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। এ কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
দেশের বাজারে টানা দুই দফা দাম কমানোর পর আবারও স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। এ কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
What's Your Reaction?