দেশে বেড়ে গেল ফার্নেস তেলের দাম, রাত থেকেই কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেল ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এ ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। এর ফলে গত ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম নির্ধারণ করে। আজ দ্বিতীয়বারের মতো এই মূল্য সমন্বয় করা হলো। বিপিসির অধীন থাকা তেল বিপণনকারী চার সরকারি কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল—নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এ তেলের প্রধান ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্ট নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরে মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির কাছে ন্যস্ত করা হয়। গত বছরের ২০ জানুয়ারি বিপিসি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব দেয় এবং

দেশে বেড়ে গেল ফার্নেস তেলের দাম, রাত থেকেই কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেল ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এ ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। এর ফলে গত ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম নির্ধারণ করে। আজ দ্বিতীয়বারের মতো এই মূল্য সমন্বয় করা হলো।

বিপিসির অধীন থাকা তেল বিপণনকারী চার সরকারি কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল—নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এ তেলের প্রধান ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্ট নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরে মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির কাছে ন্যস্ত করা হয়। গত বছরের ২০ জানুয়ারি বিপিসি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব দেয় এবং তেল বিপণনকারী চার কোম্পানিও পৃথক প্রস্তাব জমা দেয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৯ জানুয়ারি এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow